সঠিক কাজে সঠিক ভিসা ব্যবহারের পরামর্শ মার্কিন দূতাবাসের
সঠিক কাজে সঠিক ভিসা ব্যবহারের পরামর্শ

ঢাকার মার্কিন দূতাবাস 'সঠিক কাজে সঠিক ভিসা' ব্যবহারের পরামর্শ দিয়েছে। শনিবার (২০ জুন) দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা ভিসাধারীর নিজের দায়িত্ব।

ভিজিটর ভিসায় অনুমোদিত কাজ

বি১/বি২ ভিজিটর ভিসায় নিম্নলিখিত কাজগুলো করার অনুমতি রয়েছে:

  • পর্যটন
  • ছুটি কাটানো
  • কেনাকাটা
  • বন্ধু বা আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করা
  • ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক
  • কোনো সভা বা সম্মেলনে যোগ দেওয়া

দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, ভিসার শর্ত লঙ্ঘন করলে তা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। তাই ভিসাধারীদের উচিত নির্ধারিত কাজের বাইরে কোনো কার্যক্রম না করা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ