পারস্য উপসাগরে নতুন করে যুদ্ধের দামামা
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এপি জানিয়েছে, দুই পক্ষের এই তুমুল লড়াইয়ের মধ্যে পড়ে মধ্যপ্রাচ্যের এই তিন আরব দেশ এখন বড় ঝুঁকিতে।
ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকার তালহা জুবায়ের
যুক্তরাজ্যের ইতিহাসের অন্যতম ভয়াবহ সাইবার হামলা চালিয়ে লন্ডনের পুরো পরিবহন ব্যবস্থা (টিএফএল) ধসিয়ে দেওয়া সেই দুর্ধর্ষ মাস্টারমাইন্ড হ্যাকার একজন ব্রিটিশ-বাংলাদেশি তরুণ। ২০ বছর বয়সী এই তরুণের নাম তালহা জুবায়ের। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের একটি সাধারণ ফ্ল্যাটে বসে বিশ্বজুড়ে আলোচিত এই হ্যাকারের অপরাধলব্ধ শত শত কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি লেনদেনের তথ্য মিলেছে।
ট্রাম্পের পুরোনো এয়ার ফোর্স ওয়ান
ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে ফেরার পথে কাতারের উপহার হিসেবে পাওয়া নতুনভাবে সংস্কার করা বোয়িং ৭৪৭-৮০০ বিমান ব্যবহার না করে পুরোনো এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ মুহূর্তের এই সিদ্ধান্ত ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে প্রেসিডেন্টের বিমানের নিরাপত্তা সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
ইরান অভিযানে অংশ নেবে না ইতালি
ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে থাকায় বুধবার এ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেন, সংঘাত শুরুর পর থেকেই ইতালি এ বিষয়ে একটি স্পষ্ট অবস্থান ধরে রেখেছে।
হরমুজ প্রণালি ঘিরে দীর্ঘমেয়াদি সংঘাতের প্রস্তুতি
ইরানের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির চুক্তি ভেস্তে যাওয়ার পর হোয়াইট হাউস এখন হরমুজ প্রণালি ঘিরে এক দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, এই নতুন সামরিক অভিযানের মেয়াদ ও তীব্রতা কতখানি হবে, তা সম্পূর্ণ নির্ভর করছে তেহরানের পরবর্তী পদক্ষেপের ওপর।
ভেস্তে যাওয়ার কাছাকাছি শান্তি আলোচনা
ভেস্তে যাওয়ার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর শান্তি আলোচনা। বুধবার প্রথম দিনের পর দ্বিতীয় দফায় ইরানের ওপর আরও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার ভোরে ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় এ হামলা চালানো হয়। এর মাত্র কয়েক ঘণ্টা আগে, বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে আঘাত হেনেছিল মার্কিন বাহিনী।



