ইসরাইল-লেবানন চুক্তি তেল আবিবের জন্য সুবিধাজনক: সাবেক মার্কিন কূটনীতিক
ইসরাইল-লেবানন চুক্তি তেল আবিবের জন্য সুবিধাজনক

ইসরাইল ও লেবাননের মধ্যে সাম্প্রতিক ফ্রেমওয়ার্ক চুক্তিটি ইসরাইলের জন্য সুবিধাজনক হলেও লেবাননের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক নাবিল খুরি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

চুক্তির মূল্যায়ন ও শান্তির সম্ভাবনা

নাবিল খুরি বলেন, 'চূড়ান্ত বিচারে আমি মনে করি না এই চুক্তি কোনো শান্তি বয়ে আনবে। বরং এটি একটি অন্তহীন লড়াইয়ের ফর্মুলা। দীর্ঘমেয়াদে এটি এমনকি ইসরাইলের জন্যও মঙ্গলজনক নয়, যদিও বর্তমান পরিস্থিতিতে তারা ভাবছে যে তাদের পাল্লাই ভারী।' তবে তিনি উল্লেখ করেন, এই চুক্তির ফলে ইসরাইলি সেনাদের ওপর থেকে যুদ্ধের চাপ কমবে এবং তারা নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবে।

চুক্তির অভ্যন্তরীণ সমীকরণ

চুক্তির অভ্যন্তরীণ সমীকরণ বিশ্লেষণ করে সাবেক এই মার্কিন কূটনীতিক বলেন, 'মূলত এই চুক্তির মাধ্যমে এমন কিছু দাবি করা হয়েছে যার অর্থ দাঁড়ায়—ইসরাইলি সেনারা যে কাজ করতে পারেনি বা করতে গিয়ে যাদের বিশাল ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে, সেই কাজটি এখন লেবাননের সশস্ত্র বাহিনীকে করতে হবে। তারা মূলত লেবানন সেনাবাহিনীকে দিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চাইছে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লেবানন সেনাবাহিনীর ভূমিকা

তিনি আরও যোগ করেন, 'লেবাননজুড়ে হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের সেনাবাহিনী অভিযান চালাবে—চুক্তিতে তাদের কাছ থেকে ঠিক এই জিনিসটিই দাবি করা হচ্ছে, যেখানে ইসরাইল কেবল আকাশপথ থেকে সহায়তা দেবে। আর যদি সত্যিই এমনটা ঘটে, তবে তা নিশ্চিতভাবেই ইসরাইলের জন্য বড় ধরণের কৌশলগত সুবিধা এনে দেবে।'

সূত্র: আল-জাজিরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ