আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্তদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আবু সাঈদ হত্যা মামলায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির সাজার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায় প্রকাশের তারিখ

রবিবার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় প্রকাশ করেন। রায়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ, শাস্তি নির্ধারণের যুক্তিসহ বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে।

পূর্বের রায় ঘোষণা

এর আগে গত ৯ এপ্রিল এ মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাজার বিবরণ

রায়ে দুজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন, পাঁচজনকে ১০ বছর, আটজনকে ৫ বছর ও ১১ জনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে একজনের হাজতবাসকে সাজার মেয়াদ পূর্ণ হয়েছে বলে গণ্য করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা

  • রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন
  • কনস্টেবল সুজন চন্দ্র রায়

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা

  • সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন
  • তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন
  • বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব

১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিরা

  • রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. হাসিবুর রশিদ ওরফে বাচ্চু
  • রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান ওরফে বেল্টু
  • বেরোবির গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান
  • লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ
  • ছাত্রলীগের বেরোবি শাখার সভাপতি পোমেল বড়ুয়া

তারা সবাই পলাতক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা

  • আরএমপির সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ নূর আলম পাটোয়ারী ওরফে সুমন
  • সাবেক উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন ওরফে টিটু
  • সাবেক প্রক্টর শরিফুল ইসলাম
  • সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল
  • যুগ্ম সাধারণ সম্পাদক এমরান চৌধুরী ওরফে আকাশ ওরফে দিশা
  • ছাত্রলীগের বেরোবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হাসান ওরফে মাসুদ
  • বেরোবির অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু
  • স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সারোয়ার হোসেন ওরফে চন্দন

৩ বছরের সাজাপ্রাপ্ত আসামিরা

  • বেরোবির সাবেক সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফান
  • সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ
  • বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান শামীম
  • সহ-সভাপতি ফজলে রাব্বী ওরফে গ্লোরিয়াস ফজলে রাব্বী
  • সহ-সভাপতি আখতার হোসেন
  • সাংগঠনিক সম্পাদক সেজান আহম্মেদ ওরফে আরিফ
  • সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার ওরফে টগর
  • দপ্তর সম্পাদক বাবুল হোসেন
  • বেরোবির এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল
  • এমএলএসএস একেএম আমির হোসেন ওরফে আমু
  • সিকিউরিটি গার্ড নূর আলম মিয়া

হাজতবাস পূর্ণ গণ্য

এছাড়া বেরোবির প্রক্টর অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ ওরফে আপেলের হাজতবাসকে সাজার মেয়াদ পূর্ণ হয়েছে বলে গণ্য করেছেন ট্রাইব্যুনাল।