দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সংসদে বড় খবর জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

দুবাইয়ে গ্রেফতার হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তার গ্রেফতারের খবর সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সরকারি দলের সংসদ সদস্যসহ বিরোধীদলের সংসদ সদস্যরাও টেবিল চাপড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে অভিবাদন জানান।

রবিবার (১৪ জুন) দুপুরে সংসদে এমন ঘটনা দেখা গেছে। বেনজিরের গ্রেফতারের খবর জানানোর পর আরেকটি খবর জানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩০০ বিধিতে একটি বিবৃতি দেওয়া যায়। যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, আমি আরেকটা বিষয়ে বলতে পারবো? ২ মিনিট সময় লাগবে।

এ সময় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, যদি এরকম গ্রেট নিউজ থেকে থাকে। যেমন ধরেন সাধারণত স্বরাষ্ট্রমন্ত্রী যখন দাঁড়ান তখন একদিক থেকে টেবিল চাপড়ানো আসে। কিন্তু আজকে দেখলাম ক্রস দ্য পার্টি লাইন, সবাই আপনাকে উৎসাহ দিচ্ছেন কথা বলার জন্য। সুতরাং আমরা অনেক আনন্দিত, এটা একটা বড় খবর, বাংলাদেশের জন্য। এখন এরকম যদি আরেকটা বড় খবর থাকে অবশ্যই আপনি বলতে পারেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার এই বিষয়ে মনে হয় আমার এইদিকেই তালি হবে। ওইদিকে তালি হবে এই নিশ্চয়তা দিতে পারছি না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ