চীন সফর শেষে ঢাকায় ফিরেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল
চীন সফর শেষে ঢাকায় ফিরেছেন ডেপুটি স্পিকার

চীনে চার দিনের সরকারি সফর শেষে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব‍্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় দল। শনিবার (১৩ জুন) দুপুর ২টায় তারা দেশে পৌঁছান।

ভিআইপি বিদায় ও প্রত্যাবর্তন

কুনমিং বিমানবন্দরে ডেপুটি স্পিকারকে ভিআইপি প্রটোকলে বিদায় জানান ইউনান প্রদেশের ভাইস গভর্নর ইয়ুআন ওয়াং। স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয় সংসদীয় দল।

চীন-দক্ষিণ এশিয়া ফোরামে বক্তব্য

ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ১১ জুন কুনমিংয়ে অনুষ্ঠিত ৭ম চায়না-সাউথ এশিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার। ফোরামে আরও বক্তব্য রাখেন ইউনানের গভর্নর ওয়াং ইউরো, নেপাল ন্যাশনাল এসেম্বলির ভাইস চেয়ারম্যান লায়লা কুমারী বান্দরী, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. ইরাথিশাম আদাম, শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুন হিমাচন্দ্র, সার্কের মহাসচিব মো. গোলাম সরওয়ার, চীনে পাকিস্তানের রাষ্ট্রদূত খলিলুর রহমান, চীনে আফগানিস্তানের রাষ্ট্রদূত আসাদুল্লাহ বিলাল কারিমি, ভুটানের শিল্প, কর্মসংস্থান ও বাণিজ্য মন্ত্রী কর্মা দর্জি এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চীন-দক্ষিণ এশিয়া এক্সপোজিশন

ডেপুটি স্পিকার ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনেও আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। উল্লেখ্য, এবারের এক্সপোজিশনে থিম কান্ট্রি বাংলাদেশের পণ্য নিয়ে ৮৪টি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। ১৬ জুন পর্যন্ত চলা এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিশ্বের ৬৮টি দেশ অংশগ্রহণ করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিপাক্ষিক বৈঠক

সফরে ডেপুটি স্পিকার চীনের পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওয়াই, চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং এবং ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইয়োবোর সাথে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে তিনি কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক সংযোগ নির্মাণ, তিস্তা ব্যারেজে চীনা সহযোগিতা অব্যাহত রাখা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, অর্থনৈতিক অঞ্চল, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গ

ডেপুটি স্পিকার চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে জানান, আগামী মাসের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করবেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সরকারের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারও চীনের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেবে। চীনের প্রতিনিধিরা বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের সাথে কাজ করার অঙ্গীকার করেন এবং প্রধানমন্ত্রীর সফরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান।

সফরের সম্ভাব্য ফল

চীনা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, ডেপুটি স্পিকারের সফর বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উন্নতি এবং স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, পরিবহন ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিবহন প্রকল্প পরিদর্শন

কুনমিং বিমানবন্দরে যাওয়ার পথে ডেপুটি স্পিকার ইউনান প্রদেশের চালকবিহীন ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থার একটি পাইলট প্রকল্প পরিদর্শন করেন। ইউনানের ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থা কেবল নতুন সড়ক বা রেলপথ নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি স্মার্ট, সবুজ, নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা মডেল প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে। ডিজিটাল ইউনান কর্মসূচির অংশ হিসেবে পরিবহন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বিগ ডেটা ও ইন্টারনেট অব থিংস (IoT) প্রযুক্তি ব্যবহার করা হবে। এর আওতায় রয়েছে রিয়েল-টাইম ট্রাফিক পর্যবেক্ষণ, স্মার্ট ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ, দুর্ঘটনা শনাক্তকরণ ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা, যাত্রীদের জন্য একীভূত তথ্যসেবা প্ল্যাটফর্ম এবং ই-টোল ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ।

সংসদীয় দলের সদস্য

সংসদীয় দলের অন্য সদস্যরা হলেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব ও সংরক্ষিত স্বতন্ত্র এমপি জেসমিন সুলতানা জুঁই।