ভুল তথ্য মোকাবিলায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা জানতে চান তথ্যমন্ত্রী
ভুল তথ্য মোকাবিলায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা চান তথ্যমন্ত্রী

ভুল তথ্য (মিসইনফরমেশন) ও অপতথ্য (ডিসইনফরমেশন) মোকাবিলায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা জানতে আগ্রহ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একইসঙ্গে গণমাধ্যম, নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল যোগাযোগ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সৌজন্য সাক্ষাতে আলোচিত বিষয়

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব

রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গণমাধ্যম ও যোগাযোগ খাতে সহযোগিতা

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় কার্যক্রমে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে। গণমাধ্যম ও যোগাযোগ খাতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে সরকার আগ্রহী।

নিউ মিডিয়া ও এআই চ্যালেঞ্জ

তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল ইকোসিস্টেম নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও রাষ্ট্রের দায়িত্ব। এজন্য কার্যকর ও সময়োপযোগী কৌশল প্রণয়নের প্রয়োজন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নেদারল্যান্ডসের অভিজ্ঞতা জানতে চান মন্ত্রী

এ সময় ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় নেদারল্যান্ডস কীভাবে কাজ করছে, সে বিষয়ে জানতে চান তথ্যমন্ত্রী। জবাবে রাষ্ট্রদূত বলেন, ডিজিটাল যুগের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নেদারল্যান্ডস একটি সমন্বিত নীতিগত কাঠামো (ফ্রেমওয়ার্ক) গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে দেশটির সরকারের বিভিন্ন উদ্যোগ ও অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেন।

সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তা

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।