স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেলের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারির বৈঠক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে মঙ্গলবার (৭ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশের শান্তিরক্ষা অগ্রাধিকার

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে জোরালো ও ধারাবাহিক সহায়তার আহ্বান জানান।

জাতিসংঘের প্রশংসা

রোজমেরি এ. ডি-কার্লো জাতিসংঘে বাংলাদেশের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অব্যাহত অবদানের কথাও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ