রোহিঙ্গা প্রত্যাবাসনে শক্তিশালী আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান
রোহিঙ্গা প্রত্যাবাসনে শক্তিশালী আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে শক্তিশালী আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ২০২৬ সালের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) মানবিক বিষয়ক অধিবেশনের এক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এ আহ্বান জানান। বাংলাদেশের স্থায়ী মিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জবাবদিহি

প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করা, সংঘাত প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধি এবং মানবিক, শান্তি ও উন্নয়ন অভিনেতাদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর জোর দেন। তিনি শান্তি প্রতিষ্ঠা ও মানবিক কার্যক্রমে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন এবং নারী ও কিশোরীদের লক্ষ্য করে ডিজিটাল হয়রানি, ভুল তথ্য ও সাইবার নির্যাতনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

প্রযুক্তি-সহিংসতা মোকাবিলায় বৈশ্বিক প্ল্যাটফর্মের আহ্বান

শামা ওবায়েদ প্রযুক্তি-সহিংসতা মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গঠনের পুনরায় আহ্বান জানান। তিনি রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর তহবিল কাটছাঁটের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভিয়েতনামের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক

অনুষ্ঠানের ফাঁকে প্রতিমন্ত্রী ভিয়েতনামের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নগুয়েন মিন ভু’র সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ