মধ্যপ্রাচ্যের তিন দেশের চেয়ে বড় বাংলাদেশের বাজেট: রাষ্ট্রদূত
মধ্যপ্রাচ্যের তিন দেশের চেয়ে বড় বাংলাদেশের বাজেট

চলতি অর্থবছরের ৯ লাখ ৩৪ হাজার কোটি টাকার জাতীয় বাজেট মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত ও বাহরাইনের বাজেটের চেয়েও বড় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত ২৪তম চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাজেটের আকার ও তাৎপর্য

তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে সরকার সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও প্রণীত এ বাজেটে ৪১ লাখ নারীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে। রাষ্ট্রদূত মুশফিক আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন এবং সাধারণ মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করেন। খুব অল্প সংখ্যক সহকর্মী নিয়ে তিনি চলাফেরা করেন ও তার গাড়ি ট্রাফিক সিগন্যালে দাড়াচ্ছে। তিনি মানুষকে কাছে টেনে নিতে চান। এরকম প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ চেয়েছিল, আমরা চেয়েছিলাম। এই প্রধানমন্ত্রীর পাশে আমাদেরকে থাকতে হবে। আমাদের বাংলাদেশকে বিজয়ী হতে হবে। মানুষ যেন বাংলাদেশকে সম্মানের চোখে দেখে সেই প্রয়াস চালাতে হবে। এবং এটাও স্বীকার করতে হবে সেই প্রচেষ্টা চলছে।

অনুষ্ঠানের বিবরণ

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) পদ্মসেন সিনহা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং যমুনা অয়েল পিএলসির স্বতন্ত্র পরিচালক কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব ও মদন মোহন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফরিদ আহমদ, সিলেট জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার এবং সদস্য সচিব রায়হান এইচ খান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ