আপ নেতাদের উদ্দেশ্যে রাঘব চাড্ডার হুঁশিয়ারি: 'পিকচার আভি বাকি হ্যায়'
রাঘব চাড্ডার হুঁশিয়ারি: 'পিকচার আভি বাকি হ্যায়'

আপ নেতাদের উদ্দেশ্যে রাঘব চাড্ডার হুঁশিয়ারি: 'পিকচার আভি বাকি হ্যায়'

ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছেন আম আদমি পার্টির (আপ) রাজ্যসভা সদস্য রাঘব চাড্ডা। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ক্রমবর্ধমান দূরত্বের পর এবার তিনি সরাসরি আপ নেতাদের উদ্দেশ্যে খোঁচা দিয়েছেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

পদচ্যুতি ও পাল্টা চ্যালেঞ্জ

সম্প্রতি আম আদমি পার্টির উপ-দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাঘব চাড্ডাকে। এরপর পাঞ্জাবের আপ নেতারা তীব্র অভিযোগ তুলেছেন যে, রাঘব সংসদে পাঞ্জাবের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই অভিযোগের জবাবে রাঘব চাড্ডা একটি ভিডিও সংকলন প্রকাশ করে দলের সহকর্মীদের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

প্রকাশিত ভিডিওটিতে রাঘব চাড্ডাকে নানাকানা সাহেব করিডোর নির্মাণের দাবি, কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি, ভগত সিংকে মরণোত্তর 'ভারত রত্ন' প্রদান এবং মহারাজা রঞ্জিত সিংয়ের রাজকীয় সিংহাসন ফেরত আনার দাবিতে সোচ্চার অবস্থায় দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, 'পাঞ্জাব আমার কাছে কেবল আলোচনার বিষয় নয়; এটি আমার ঘর, আমার কর্তব্য এবং আমার আত্মা।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্ক্রিপ্টেড ক্যাম্পেইনের অভিযোগ

৩৭ বছর বয়সী এই রাজনীতিবিদ দাবি করেছেন যে, তার বিরুদ্ধে একটি পরিকল্পিত ও সমন্বিত আক্রমণ চালানো হচ্ছে। তিনি বলেন, দলের সব নেতা একই ভাষায় কথা বলছেন এবং এটি তার বিরুদ্ধে একটি 'স্ক্রিপ্টেড ক্যাম্পেইন'। রাঘব চাড্ডা আরও মন্তব্য করেন, 'তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে কিন্তু পরাজিত করা যায়নি।' দলের সহকর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, 'এটি কেবল ট্রেলার... পিকচার আভি বাকি হ্যায়।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দলের নেতাদের তীব্র সমালোচনা

এদিকে পাঞ্জাবের মন্ত্রী হরপাল সিং চিমা রাঘব চাড্ডার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, 'পাঞ্জাবের বিধায়করা তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন রাজ্যের উদ্বেগগুলো তুলে ধরার জন্য। কিন্তু তিনি একটি স্পর্শকাতর ইস্যুও তোলেননি। এটি পাঞ্জাবের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা।'

অন্যদিকে সিনিয়র আপ নেতা সৌরভ ভরদ্বাজ রাঘবের বিরুদ্ধে বিজেপি-ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, রাঘব চাড্ডা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সমালোচনা করা পুরনো পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলেছেন। ভরদ্বাজ কটাক্ষ করে বলেন, 'রাঘব চাড্ডা নিজেকে ওয়াশিং মেশিন-এ ধুয়ে সম্পূর্ণ নতুন এবং পালিশ করা রূপে উপস্থাপন করছেন।'

দীর্ঘদিনের সম্পর্কে ফাটল

উল্লেখ্য, আন্দোলনের সময় থেকে অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রাঘব চাড্ডা দীর্ঘকাল আম আদমি পার্টির পরিচিত মুখ ছিলেন। তবে গত কয়েক মাস ধরে দলের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তার অনুপস্থিতি এবং কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়ার বিষয়ে তার নীরবতা দলের সঙ্গে এই রাজনীতিবিদের তিক্ততার ইঙ্গিত দিচ্ছিল।

গত সপ্তাহে তাকে রাজ্যসভার উপ-দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়ার পর সেই দূরত্ব এখন প্রকাশ্য লড়াইয়ে রূপ নিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আম আদমি পার্টির অভ্যন্তরীণ এই সংঘাত ভারতের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।