ওসমান হাদি হত্যা মামলায় ফয়সাল-আলমগীরকে দিল্লিতে নিয়ে গেছে এনআইএ, জিজ্ঞাসাবাদ চলছে
ওসমান হাদি হত্যা মামলায় ফয়সাল-আলমগীর দিল্লিতে এনআইএর কাছে

ওসমান হাদি হত্যা মামলায় ফয়সাল করিম ও আলমগীরকে দিল্লিতে নিয়ে গেছে এনআইএ

বহুল আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) দিল্লিতে নিয়ে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৪ মার্চ) রাতেই কলকাতা থেকে তাদের বিমানে করে দিল্লিতে স্থানান্তর করা হয়। আজ মঙ্গলবার তাদের এনআইএর বিশেষ আদালতে তোলা হতে পারে বলে আশা করা হচ্ছে।

আদালতের অনুমতি ও নিরাপত্তা আশঙ্কা

এরআগে ২২ মার্চ জাতীয় তদন্ত সংস্থা-র পক্ষ থেকে কলকাতার বিধাননগর আদালতে দুই অভিযুক্তকে জেরা করার আবেদন জানানো হয়। বিচারক প্রথমে তাতে সম্মতি দেন। তবে ২৩ মার্চ সকালে এনআইএ ফের নতুন পিটিশন জমা দিয়ে জানায়, দমদম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা নিয়ে তারা আশঙ্কায় রয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করতে চায় না। এরপর বিচারক অভিযুক্তদের দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দেন। সেই অনুযায়ী, রাতেই তাদের দিল্লিতে স্থানান্তর করা হয়।

ফয়সাল করিমের দাবি ও হেফাজত নির্দেশ

রবিবার বিচারক নিশান মজুমদার ফয়সাল করিম ও আলমগীরকে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে আদালত থেকে বের হওয়ার সময় ফয়সাল দাবি করে, সে হাদি হত্যার সঙ্গে জড়িত নয়। তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। সিসিটিভিতে গুলি করার কোনো প্রমাণ নেই। তার আরও দাবি ছিল, ঘটনার সময় সে বাংলাদেশে ছিল। যদিও সে স্বীকার করেছে যে সিসিটিভিতে তাকে দেখা গেছে, তবে গুলি করার দৃশ্য নেই। কেন সে ভারতে এসেছিল, সেই বিষয়ে সে কোনও স্পষ্ট উত্তর দেয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য অভিযুক্তের অবস্থা

এই মামলায় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমা-কেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। তাকে ৩ এপ্রিল ফের আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে। মামলাটির তদন্ত ও আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে, এবং এনআইএর জিজ্ঞাসাবাদ থেকে নতুন তথ্য উঠে আসতে পারে বলে বিশেষজ্ঞরা মত দিচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ