যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১২ মে) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

যুক্তরাষ্ট্র সফর

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী প্রথমে যুক্তরাষ্ট্র সফর করবেন। সফর শেষে তিনি মরক্কোর উদ্দেশে রওনা হবেন।

শান্তিরক্ষা সম্মেলন

মরক্কোতে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ‘সেকেন্ড মিনিস্টেরিয়াল কনফারেন্স অন পিসকিপিং’ শীর্ষক শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সূত্র জানায়, সম্মেলনে বৈশ্বিক শান্তিরক্ষা সহযোগিতা জোরদার, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

দেশে প্রত্যাবর্তন

সব কর্মসূচি শেষে আগামী ২২ মে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ