তামিলনাড়ুতে সরকার গঠনে সংখ্যার সমীকরণই চূড়ান্ত: রাজভবন
তামিলনাড়ুতে সরকার গঠনে সংখ্যার সমীকরণই চূড়ান্ত

তামিলনাড়ুর চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকার গঠন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে রাজভবন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, যে দল প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক বা ১১৮ জনের সমর্থনের প্রমাণ দিতে পারবে, তাদেরই সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

সাংবিধানিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত

বর্তমানে তামিলনাড়ুর রাজনীতিতে অনিশ্চয়তা চললেও রাজভবন জানিয়েছে, সব সিদ্ধান্ত সাংবিধানিক নিয়ম মেনেই নেওয়া হচ্ছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার সরকারের চাপে কাজ করছেন, এমন অভিযোগ অস্বীকার করেছে রাজভবনের সূত্রগুলো। রাজভবন সূত্র আরও জানায়, প্রয়োজনীয় জনমত বা ম্যান্ডেট প্রমাণ করতে পারলেই সংশ্লিষ্ট পক্ষকে সরকার গঠনের অনুমতি দেওয়া হবে। তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন নানা জল্পনা চলছে, তখন রাজভবনের পক্ষ থেকে সংখ্যার সমীকরণকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

টিভিকের অবস্থান

২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে তামিল অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল মিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে)। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি দলটি। টিভিকের দাবি, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ তাদেরই পাওয়া উচিত। কিন্তু রাজ্যপাল আরলেকার বিজয়কে সরকার গঠনের দাবি জানানোর সুযোগ দেননি। তার বক্তব্য, টিভিকের প্রয়োজনীয় সংখ্যা নেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজনৈতিক অস্থিরতা অব্যাহত

তামিলনাড়ুর রাজনৈতিক অস্থিরতা এখনো কাটেনি। বিভিন্ন দলের মধ্যে জোট গঠনের চেষ্টা চলছে। রাজভবনের স্পষ্ট অবস্থানের ফলে এখন সব দৃষ্টি সংখ্যার সমীকরণের দিকে। কে সরকার গঠন করতে পারে, তা নির্ভর করছে কার কাছে প্রয়োজনীয় সমর্থন আছে তার ওপর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ