বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে বৈঠক
বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বুধবার বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চেয়ারপারসন ওয়াং হুনিংয়ের সাথে সাক্ষাৎ করেছেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব পুনর্নিশ্চিত করে এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়নে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ