হরমুজ প্রণালিতে অভিযান স্থগিত করায় ট্রাম্পকে স্বাগত পাকিস্তানের
হরমুজ প্রণালিতে অভিযান স্থগিত করায় ট্রাম্পকে স্বাগত পাকিস্তানের

হরমুজ প্রণালিতে নতুন সামরিক অভিযান স্থগিত করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ট্রাম্পের এই পদক্ষেপকে তিনি ‘সাহসী নেতৃত্ব’ ও ‘সময়োপযোগী’ হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ বলেন, এই সিদ্ধান্ত বিদ্যমান স্পর্শকাতর সময়ে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং পুনর্মিলন প্রক্রিয়াকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদে সহায়ক হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সংযম প্রদর্শন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের যেকোনও প্রচেষ্টাকে সমর্থন করতে পাকিস্তান দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনের আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এই মধ্যস্থতার প্রক্রিয়ায় ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা অঞ্চলে উত্তেজনা কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ