১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, এলাকায় শোক
১৩ ঘণ্টায় স্বামী-স্ত্রীর মৃত্যু, এলাকায় শোক

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকা পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে।

ঘটনার বিবরণ

জানা গেছে, সোমবার (৪ মে) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পাইককান্দি গ্রামের ভ্যানচালক মিঠু খান (৫০)। তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে মারা যান তিনি। পরদিন মঙ্গলবার (৫ মে) দুপুর ২টায় জানাজা শেষে পাইককান্দি গোরস্থানে তাকে দাফন করা হয়।

এরই মাঝে স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে অসুস্থ হয়ে পড়েন মিঠু খানের স্ত্রী হেনা বেগম (৪৫)। তারপর তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকাল ৪টার দিকে তিনিও মারা যান। ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বামী-স্ত্রীর মৃত্যুতে পুরো গ্রামে শোকের মাতম চলছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় প্রতিক্রিয়া

স্থানীয় ইউপি সদস্য আকরাম খান বলেন, হেনা বেগম স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত শোক মানসিক আঘাতেই তিনি অসুস্থ হয়ে মারা যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ