বিশ্ব রাজনীতির নাটকীয় পরিবর্তন: মমতার জেদ, বিজয়ের উত্থান, ইরানের হুঁশিয়ারি
বিশ্ব রাজনীতির নাটকীয় পরিবর্তন: মমতার জেদ, বিজয়ের উত্থান

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৪ মে (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

আমরা হারিনি, পদত্যাগ কেন করবো: মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) বড় বিপর্যয়ের পরদিন এক আক্রমণাত্মক ও জেদি সুর দেখা গেলো বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। নির্বাচনে তার দল ‘পরাজিত’ হয়নি দাবি করে মমতা প্রশ্ন তুলেছেন, কেন তিনি পদত্যাগ করবেন? মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা হারিনি। আমি পদত্যাগ করবো না। আমার রাজভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না।

যে ছয় ধাপে বাজিমাত বিজয়ের

তামিলনাড়ুর রাজনীতিতে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগম (টিভিকে)-এর বিশাল সাফল্য কোনও আকস্মিক ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ছয় ধাপের মাস্টারপ্ল্যান। কীভাবে বিজয়ের ভক্তরা একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং তামিল রাজনীতির সমীকরণ বদলে দিয়েছে, তার নেপথ্যে রয়েছে এক অনন্য রণকৌশল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মমতা পদত্যাগ না করলে পশ্চিমবঙ্গে কী ঘটবে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পদত্যাগ করবেন না’ বলে দেওয়া ঘোষণা রাজ্যে এক নতুন রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যেখানে তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসন পেয়ে অনেক ব্যবধানে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। এমন পরিস্থিতিতে নির্বাচনি ফলাফল ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে রাজ্যে নতুন সরকার গঠন প্রক্রিয়া। এই সংকটের মূলে একটি সাধারণ প্রশ্ন দেখা দিয়েছে, জনমত হারানোর পরও কি একজন মুখ্যমন্ত্রী তার পদে বহাল থাকতে পারেন?

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইরানের

হরমুজ প্রণালি পুনরায় সচল করতে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপকে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে ইরান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ওয়াশিংটনের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ওই অঞ্চলে একটি ‘নতুন সমীকরণ’ তৈরি হচ্ছে।

শুভেন্দু অধিকারীই কি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে পরিবর্তনের লক্ষ্য পূরণ করেছে বিজেপি। এখন সব মহলে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? এখন পর্যন্ত দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও নাম ঘোষণা করা হয়নি। তবে বিজেপির অন্দরমহলে অন্তত চারটি নাম নিয়ে জোর চর্চা চলছে। প্রতিটি নামের পেছনেই রয়েছে শক্তিশালী সব যুক্তি। কলকাতাভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

ভারতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মূল পার্থক্য কী

ভারত একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশ। এই বিশাল জনগোষ্ঠীর জন্য কার্যকর শাসনব্যবস্থা নিশ্চিত করতে দেশটির সংবিধানে ক্ষমতার এক সুনিপুণ বণ্টন করা হয়েছে। এখানে কোনও একক ক্ষমতা কারও নেই। দেশটির সংবিধান অনুসারে দুই স্তরের সরকার ব্যবস্থা হয়েছে। একটা দিল্লিতে, অন্যগুলো রাজ্যের রাজধানীগুলোতে।