জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৭টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসার (জেনারেল)’ পদে মোট ৭২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
পদের নাম: অফিসার (জেনারেল)
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০
পদের সংখ্যা: ৭২৫
প্রতিষ্ঠানভিত্তিক পদসংখ্যা
- রূপালী ব্যাংক পিএলসি: ৮০টি
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ১৬টি
- বেসিক ব্যাংক: ১৩টি
- বাংলাদেশ কৃষি ব্যাংক: ৪৭১টি
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ৪৭টি
- বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন: ২২টি
- ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ: ২টি
- কর্মসংস্থান ব্যাংক: ৭২টি
- প্রবাসীকল্যাণ ব্যাংক: ২টি
যোগ্যতা ও বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ২১-৩২ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।



