স্পিকার-সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: আন্তসংসদীয় সম্পর্ক জোরদারে মতবিনিময়
স্পিকার-সৌদি রাষ্ট্রদূত সাক্ষাৎ: আন্তসংসদীয় সম্পর্ক জোরদারে আলোচনা

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ আজ সোমবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আন্তসংসদীয় সম্পর্ক জোরদারে মতবিনিময়

সাক্ষাৎকালে দুই নেতা দুই দেশের মধ্যে আন্তসংসদীয় সম্পর্ক জোরদার করা এবং সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের বিষয়ে মতবিনিময় করেন। তারা চলমান মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্র ও ইরানের ভূমিকা নিয়েও আলোচনা করেন। স্পিকার সৌদি রাষ্ট্রদূতকে রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসির কার্যকর ভূমিকা রাখার প্রস্তাব দেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক হজযাত্রী মক্কা ও মদিনায় যান। তিনি উল্লেখ করেন, ধর্মীয় অভিন্নতার ভিত্তিতে পবিত্র হজ পালন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্পিকার আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী সরকারের ১৬ বছরের নির্বাচনে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ