প্রবাসী জুলাই যোদ্ধাদের ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
প্রবাসী জুলাই যোদ্ধাদের ২৫ লাখ টাকা ক্ষতিপূরণে রুল

জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসা ২০৮ প্রবাসী জুলাই যোদ্ধার প্রত্যেককে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। তিনি পরে জানান, ২০৮ জনের মধ্যে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিক রয়েছেন। এই ৫৭ জনসহ ২০৮ জনকে সরকার জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ব্যারিস্টার সিদ্দিকী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে প্রবাসে এসব যোদ্ধা নির্যাতনের শিকার হয়েছেন। তাদের ন্যায্য ক্ষতিপূরণের দাবি দীর্ঘদিন ধরে উঠে আসছিল। হাইকোর্টের এই রুল তাদের জন্য আশার আলো দেখাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশে আন্দোলনে অংশ নেন। সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে তাদের বিরুদ্ধে মামলা হয় এবং অনেকে সাজা ভোগ করেন। পরবর্তীতে সরকারি উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয় এবং জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ