পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের দাবি শুভেন্দু অধিকারীর
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের দাবি শুভেন্দুর

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এবার এই রাজ্যে তাঁর দল বিজেপি সরকার গঠন করবে। সোমবার (৪ মে) শুভেন্দু অধিকারী এই কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে আজ। গণনা করা ভোটের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, রাজ্যে বিজেপি ১৬৮ আসনে এগিয়ে আছে। অন্যদিকে ১১৩ আসনে পিছিয়ে আছে ক্ষমতাসীন দল তৃণমূল।

সামগ্রিকভাবে রাজ্যজুড়ে ভোটের ফলাফলের যে চিত্র উঠে আসছে, সেগুলোকে শুভেন্দু ‘জনগণের জয়’ এবং ‘স্পষ্ট জনাদেশ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, যেসব আসনে জয়ের আশা ছিল না, সেখানেও বিজেপি অপ্রত্যাশিতভাবে ভালো ফল করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ