তেঁতুলিয়া ইউএনওকে ঘুষের অভিযোগে ফেসবুকে লাইভ করা নারীর বিরুদ্ধে সাইবার মামলা
তেঁতুলিয়া ইউএনওকে ঘুষের অভিযোগে লাইভ করা নারীর বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এনে ফেসবুকে লাইভ করা রেহেনা বেগম উর্মির বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় উর্মিসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলেনি

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজী টুলু জানান, দুই পক্ষের বক্তব্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। উর্মি বেগম দাবি করেছিলেন, গ্রামপুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়েছিল। তবে ইউএনও আফরোজ শাহিন খসরু এ অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনাটি ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। তিনি জানান, সংশ্লিষ্ট নিয়োগ আগেই বাতিল হয়েছিল এবং অভিযোগকারী রেহেনা বেগম উর্মির ছেলের নামে কোনো আবেদনই করা হয়নি।

ভিডিও ভাইরাল ও মানববন্ধন

এর আগে ইউএনও আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনে ফেসবুকে লাইভ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তেঁতুলিয়া উপজেলাসহ পঞ্চগড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওটি কয়েক দিন ধরেই ভাইরাল হয়। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা বিচার দাবি করে মানববন্ধনও করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আসামি গ্রেফতারে অভিযান

মামলার সত্যতা নিশ্চিত করে তেঁতুলিয়া থানার এসআই লুৎফর রহমান জানান, আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ