ভারতে ইমামকে ট্রেন থেকে ফেলে হত্যা, অডিও ক্লিপে ফাঁস
ভারতে ইমামকে ট্রেন থেকে ফেলে হত্যা, অডিও ক্লিপে ফাঁস

ভারতের উত্তরপ্রদেশে মসজিদের এক ইমামকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রাজ্যের বেরিল্লিতে গত ২৭ এপ্রিল ঘটেছে এ ঘটনা।

ঘটনার বিবরণ

প্রথমে পুলিশ ধারণা করেছিল যে ইমাম ট্রেন থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। তবে একটি অডিও ক্লিপ থেকে পরে তারা জানতে পারে, তাকে ট্রেনে নির্যাতনের পর ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। মাওলানা তৌসিফ রেজা নামে মসজিদের ওই ইমামের পরিবার অডিও ক্লিপটি প্রকাশ করেছে। এটি ফোনে রেকর্ড করা অডিও।

অডিও ক্লিপের বক্তব্য

অডিওতে তৌসিফকে বলতে শোনা যাচ্ছে, ট্রেনে কিছু লোক তাকে হেনস্তা করছে। রোববার (৩ মে) তৌসিফের পরিবার এ ঘটনায় হত্যা মামলা দায়ের করবে। তার চাচা বলেন, আমাদের ধারণা, তৌসিফকে ট্রেনের ভেতর নির্যাতন করে বাইরে ফেলে দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অডিওতে শোনা গেছে, তৌসিফ তার স্ত্রী তাবাসসুমকে ফোনে বলছেন তাকে কিছু লোক হেনস্তা করছে এবং তিনি এ ব্যাপারে পুলিশকে জানাবেন। তাবাসসুমকে এক ভিডিওতে বলতে শোনা গেছে, তার স্বামী তাকে জানায়, কিছু লোক তাকে হেনস্তা করছে। তখন তিনি অন্য যাত্রীদের কাছ থেকে সহায়তা নিতে বলেন। কিন্তু তৌসিফ জানান, চুরির অপবাদ দিয়ে তাকে নির্যাতন করা হচ্ছে।

পুলিশের বক্তব্য

তাবাসসুমের বক্তব্য অনুযায়ী, পুলিশ প্রথমে তাদের জানিয়েছিল, তার স্বামী লাগেজসহ ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। তবে অডিও ক্লিপ প্রকাশের পর পুলিশ তদন্ত শুরু করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ