যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান নেতৃত্বের সংকট নিয়ে প্রশ্ন তুলেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, দেশটিতে কে তাদের নেতা, তা তারা নিজেরাও বুঝে উঠতে পারছে না।
ট্রাম্পের বক্তব্য
ট্রাম্প লিখেছেন, ‘ইরান তাদের নেতা কে, তা খুঁজে বের করতে হিমশিম খাচ্ছে! তারা কিছুই জানে না!’ তিনি আরও বলেন, ‘দেশটিতে এখন কট্টরপন্থিদের সঙ্গে মধ্যপন্থিদের লড়াই চলছে। যুদ্ধক্ষেত্রে কট্টরপন্থিরা বাজেভাবে হেরে যাচ্ছে, অন্যদিকে তথাকথিত মধ্যপন্থিরা খুব একটা মধ্যপন্থি না হলেও তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে। এই লড়াই পাগলামি!’
যুদ্ধবিরতি ও আলোচনা
গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে ট্রাম্প বারবার বলে আসছেন, তার দল এমন ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে যারা একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। একই সঙ্গে, শীর্ষস্থানীয় কয়েকজন ইরানি নেতাকে হত্যার সিদ্ধান্তের কারণে যে পরিস্থিতি জটিল হয়েছে, তাও তিনি স্বীকার করেছেন।
যুদ্ধবিরতি বাড়ানোর দাবি
যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি ‘একীভূত প্রস্তাব’ নিয়ে আসার জন্য ইরানের বিপর্যস্ত নেতৃত্বকে আরও সময় দিতে চলতি সপ্তাহের শুরুতেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছিলেন বলে দাবি করেছেন ট্রাম্প।
সূত্র: এপি



