ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি ভাসানী জনশক্তি পার্টির
পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি ভাসানী জনশক্তি পার্টির

ভারতের নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে পুশইন এবং উভয় দেশের সীমান্তে বাংলাদেশিদের হত্যা ও নির্যাতন অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে ভাসানী জনশক্তি পার্টি। সোমবার (৮ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে দলটির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এ দাবি জানান।

সমাবেশের আয়োজন

যুগ্ম মহাসচিব অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী মো. নাহিদ, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি (জাফর)।

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা, নির্যাতন এবং পুশইনের ঘটনা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও প্রতিবেশীসুলভ সম্পর্কের চরম লঙ্ঘন। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের নিরাপত্তা, মর্যাদা ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না। ভারত যদি আধিপত্যবাদী মনোভাব পরিহার না করে এবং বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাহলে জাতিকে আত্মরক্ষার জন্য আরও শক্তিশালী হতে হবে।

পারমাণবিক শক্তি অর্জনের আহ্বান

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ভারতীয় আধিপত্যবাদ রুখতে প্রয়োজনে এক বেলা খেয়েও পারমাণবিক শক্তি অর্জন করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা অর্জনে জাতিকে প্রস্তুত থাকতে হবে।

অন্যান্য বক্তারা

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী, বাবুল বিশ্বাস ও মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মনিরুজ্জামান, শাহানা বেগম এবং ইমরুল হাসান ওয়াসিম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ