জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টায় ঢাকায় অবতরণ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ

জানা গেছে, এ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন ড. খলিলুর রহমান। সাক্ষাতে ভবিষ্যতে করণীয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বসহ নানা বিষয়ে আলাপ করবেন।

জাতিসংঘের সভাপতি নির্বাচন

মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আট ভোটের ব্যবধানে সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে জাতিসংঘের আসনে নিয়ে এসেছেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ