গোপালগঞ্জসহ ছয় জেলায় পদযাত্রা করবে না এনসিপি
গোপালগঞ্জসহ ছয় জেলায় পদযাত্রা করবে না এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছে। তবে এই কর্মসূচি থেকে গোপালগঞ্জসহ আরও ছয়টি জেলা বাদ পড়েছে। বাদ পড়া জেলাগুলো হলো গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ ও রাঙামাটি।

সংশোধিত পথনকশায় বাদ পড়ল ছয় জেলা

শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছিলেন, এবারের পদযাত্রা দেশের ৬৪টি জেলাকে স্পর্শ করবে। কিন্তু সংবাদ সম্মেলনের ঘণ্টাখানেক পর প্রকাশিত সংশোধিত পথনকশায় দেখা যায়, গোপালগঞ্জসহ ছয় জেলার নাম নেই।

সারজিস আলম বলেন, ‘এনসিপির পক্ষ থেকে প্রথম ধাপে যে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেই উপজেলা ও পৌরসভাগুলোতে পদযাত্রা করছে এনসিপি। প্রথম ধাপে সেই ছয়টি জেলা থেকে প্রার্থী ঘোষণা হয়নি বিধায় সেখানে এবার পদযাত্রা হচ্ছে না।’ তিনি আরও জানান, দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থী ঘোষণা করা হলে সেই জেলা ও উপজেলাগুলোতে সাংগঠনিক সফর করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গোপালগঞ্জে গত বছরের সহিংসতা

২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা ঘটে। এতে চারজন নিহত ও শতাধিক মানুষ আহত হন। এনসিপির একটি সূত্র জানিয়েছে, এ বছর নতুন করে সহিংসতা এড়াতে আপাতত গোপালগঞ্জ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

প্রসঙ্গত, গত বছরের ওই ঘটনার পর থেকে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। এনসিপি মনে করছে, এবার পদযাত্রা না করলেও ভবিষ্যতে সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে তারা সেখানে ফিরবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ