টাঙ্গাইলে ব্যবসায়ী মাসুদ মিয়ার মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
টাঙ্গাইলে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

টাঙ্গাইলে মাসুদ মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদ ওই গ্রামের লাল মাহমুদের ছেলে। তিনি কুইজবাড়ী বাজারে মুদি দোকান করতেন।

স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর

স্থানীয় ইউপি সদস্য ফরহাদ আলী বলেন, সকালে কুইজবাড়ী বাজারের কাছেই রাস্তার পাশে স্থানীয়রা মাসুদের মরদেহ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। সঙ্গে সঙ্গে ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়। তিনি আরও বলেন, এটি নিঃসন্দেহে হত্যাকাণ্ড। কারণ নিহতের এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা হত্যা

টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ