২৪ জুন: ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা
আজ ২৪ জুন ২০২৬, বুধবার। ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিন নিয়ে এই আয়োজন।
ঘটনাবলী
- ১৬৫৬: খলিফা হযরত ওসমান (রা.) হত্যাকাণ্ডের পর হজরত আলী (রা.) চতুর্থ খলিফা নির্বাচিত হন।
- ১৭৬৩: ব্রিটিশ সৈন্যরা মুর্শিদাবাদ দখল করে মীরজাফরকে বাংলার নবাব নিযুক্ত করে।
- ১৭৯৩: ফ্রান্সে প্রথম গণতান্ত্রিক সংবিধান গৃহীত হয়।
- ১৮১২: ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ৩ লাখ ৫০ হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে রাশিয়া আক্রমণ করেন।
- ১৯১৮: কানাডায় প্রথম এয়ার মেইল সার্ভিস শুরু হয় মনট্রিল থেকে টরন্টো।
- ১৯৪৫: দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উপলক্ষে সোভিয়েত ইউনিয়নে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।
- ১৯৪৮: সাবেক সোভিয়েত ইউনিয়ন বার্লিন অবরোধ শুরু করে।
- ১৯৭৫: মোজাম্বিক স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৪: যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে।
- ২০০২: আফ্রিকার ইতিহাসে সবচেয়ে ভয়ংকর রেল দুর্ঘটনায় তানজানিয়ায় ২৮১ জন নিহত হন।
- ২০১০: জুলিয়া গিলার্ড অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
এই দিনে যাদের জন্ম
- ১৫৯১: অটোম্যান সাম্রাজ্যের সুলতান প্রথম মুস্তাফা।
- ১৯৪২: বাংলাদেশি স্থপতি বশিরুল হক।
- ১৯৮১: শিক্ষাবিদ ও গবেষক আব্দুল মতিন চৌধুরী।
- ১৯৮৭: আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি।
এই দিনে যাদের মৃত্যু
- ১৯৫৩: শিক্ষাবিদ ও রাজনীতিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
- ১৯০৮: গ্রোভার ক্লিভল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম ও ২৪তম রাষ্ট্রপতি।
- ১৯৭৮: ফ্রান্সের লেখক রবার্ট চারাস।
- ১৯৮০: ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ভারতরত্ন বরাহগিরি ভেঙ্কট গিরি।
- ১৯৮৬: ইংরেজ ঔপন্যাসিক ও ঐতিহাসিক রেক্স ওয়ার্নার।


