৬ জুলাই: ইতিহাসের পাতায় আজকের দিনটি যেভাবে স্মরণীয়
৬ জুলাই: ইতিহাসে আজকের দিনটি যেভাবে স্মরণীয়

প্রবাদে বলা হয়, ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ ৬ জুলাই ২০২৬, সোমবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৪১৫ সালে চেক ধর্মীয় সংস্কারবাদী জান হুসকে ক্যাথলিক কাউন্সিল কর্তৃক জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। ১৫০৫ সালে সিকান্দার শাহ লোদির রাজত্বকালে ভয়ানক ভূমিকম্পে আগ্রা বিধ্বস্ত হয়। ১৮৫৭ সালে কলকাতার রাস্তায় প্রথম গ্যাসের বাতি জ্বলে।

১৮৮৫ সালে বিখ্যাত ফরাসি চিকিৎসক ও বিজ্ঞানী লুই পাস্তুর রোগ প্রতিরোধক টিকা আবিষ্কার করেন। ১৮৯২ সালে দাদাভাই নওরোজি ব্রিটেনে প্রথম ইনডিয়ান মেম্বার অব পার্লামেন্ট নির্বাচিত হন। ১৯১৯ সালে বিশ্বের প্রথম বিমান 'ব্রিটিশ আর-৩৪' আটলান্টিক পাড়ি দেয়; লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১৯৪৪ সালে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিওতে গান্ধীজিকে 'জাতির জনক' অভিধা প্রদান করেন। ১৯৪৫ সালে নিকারাগুয়া প্রথম জাতিসংঘের সনদ গ্রহণ করে। ১৯৪৭ সালে সোভিয়েত ইউনিয়ন এ. কে. ৪৭ রাইফেল উৎপাদন শুরু করে। ১৯৫২ সালে লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল করে।

শিক্ষা ও স্বাধীনতা

১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৬৪ সালে তিয়াত্তর বছর ব্রিটিশ অধিকারে থাকার পর মালাউই স্বাধীনতা লাভ করে। ১৯৭১ সালে কামুজু বান্দা নিজেকে মালাবির আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করেন। ১৯৭৯ সালে মিশরে নীল নদের তীরে বিনানুল মূলক নামক গুহায় মিশরের ফেরাউন দ্বিতীয় রেমেসিসের মমি আবিষ্কৃত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১৯৯১ সালে জার্মান টেনিস তারকা স্টেফি গ্রাফ পরপর তৃতীয়বারের মতো উইম্বলডন জেতেন। ১৯৯৯ সালে ইসরাইলের পার্লামেন্টে এহুদ বারাককে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেওয়া হয়। ২০২৩ সালে তামিম ইকবাল সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন, যা পরবর্তীতে তিনি প্রত্যাহার করেন।

জন্ম

১২৬৫ সালে ইতালির বিশ্বখ্যাত কবি দান্তে আলিগিয়েরি জন্মগ্রহণ করেন। ১৭৮১ সালে সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র্যাফলস জন্ম নেন। ১৮৩৭ সালে ভারতীয় গবেষক, প্রাচ্যবিদ ও সমাজ সংস্কারক রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকর জন্মগ্রহণ করেন।

১৮৬৬ সালে বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষের সংকলক, প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ নগেন্দ্রনাথ বসু জন্ম নেন। ১৮৭৭ সালে স্পেনের প্রধানমন্ত্রী নিথেতো আলকালা-থামোরা জন্মগ্রহণ করেন। ১৮৮৭ সালে বেলারুশীয়-রুশ-ফরাসি শিল্পী মার্ক শাগাল জন্ম নেন।

১৮৯০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সফল ভারতীয় বুদ্ধিজীবী ধন গোপাল মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ১৯০১ সালে ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি ভারতীয় শিক্ষাবিদ, লেখক এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদ ছিলেন, জন্ম নেন। ১৯০৬ সালে ভারতীয় পদার্থবিদ এবং শিক্ষাবিদ দৌলত সিং কোঠারি জন্মগ্রহণ করেন।

১৯০৭ সালে মেক্সিকীয় চিত্রশিল্পী ফ্রিদা কাহলো জন্ম নেন। ১৯২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রোনাল্ড রিগ্যানের সহধর্মিণী ন্যান্সি রিগ্যান জন্মগ্রহণ করেন। ১৯২৩ সালে পোলিশ সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদ বয়সিয়েছ জারুজেলস্কি জন্ম নেন।

১৯২৪ সালে ভারতের অসমের গল্পকার, কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদ মহিম বরা জন্মগ্রহণ করেন। ১৯৩০ সালে কর্ণাটকী শাস্ত্রীয় সংগীতের কণ্ঠশিল্পী এম বালামুরলীকৃষ্ণ জন্ম নেন। ১৯৩৫ সালে মার্কিন স্ট্রিপার, ব্যঙ্গাত্মক নর্তকী, অভিনেত্রী এবং প্রাপ্তবয়স্ক মডেল ক্যান্ডি বার জন্মগ্রহণ করেন।

একই বছর ১৯৩৫ সালে চতুর্দশ দলাই লামা জন্ম নেন, যিনি ১৯৫৯ সালে তিব্বত থেকে প্রস্থান করে ভারতে আশ্রয় গ্রহণ করেন। ১৯৪০ সালে কাজাখস্তানের প্রথম রাষ্ট্রপতি নুরসুলতান নাজারবায়েভ জন্মগ্রহণ করেন। ১৯৪১ সালে ব্রিটিশ ভাষাবিজ্ঞানী, অ্যাকাডেমিক এবং লেখক ডেভিড ক্রিস্টাল জন্ম নেন।

১৯৪৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, অস্ট্রেলিয়ান দার্শনিক পিটার সিঙার, এবং মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক সিলভেস্টার স্ট্যালোন জন্মগ্রহণ করেন। ১৯৪৯ সালে ফিলিপিনো সাংবাদিক ও রাজনীতিবিদ নোলি দে কাস্ত্রো জন্ম নেন।

১৯৫১ সালে অস্ট্রেলিয়ান অভিনেতা ও প্রযোজক জেফ্রি রাশ জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে ইংরেজ মহিলা ঔপন্যাসিক, ছোট গল্প লেখিকা ও প্রাবন্ধিক হিলারি ম্যান্টেল জন্ম নেন। ১৯৫৩ সালে বাংলাদেশি প্রকৌশলী, সাংবাদিক ও রাজনীতিবিদ মাহমুদুর রহমান জন্মগ্রহণ করেন।

১৯৭৭ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও ফাস্ট বোলার মাখায়া এনটিনি জন্ম নেন। ১৯৮০ সালে ফরাসি চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল এভা গ্রিন জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে ভারতীয় চলচ্চিত্র অভিনেতা রণবীর সিং জন্ম নেন।

মৃত্যু

১৫৩৫ সালে ইংরেজ আইনজ্ঞ, সমাজবিজ্ঞানী, দার্শনিক, লেখক ও কূটনীতিক থমাস মুর মৃত্যুবরণ করেন। ১৬১৪ সালে রাজা মানসিংহ, যিনি রাজা ভগবান দাসের পালিত পুত্র ছিলেন, মৃত্যুবরণ করেন। ১৮৫৪ সালে জার্মান পদার্থবিদ জর্জ সায়মন ও’ম মৃত্যুবরণ করেন।

১৮৯৩ সালে ফরাসি কবি, গল্পকার ও ঔপন্যাসিক গি দ্য মোপাসাঁ মৃত্যুবরণ করেন। ১৯৪০ সালে হাটহাজারী মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক জমিরুদ্দিন আহমদ মৃত্যুবরণ করেন। ১৯৬২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন সাহিত্যিক উইলিয়াম ফকনার মৃত্যুবরণ করেন।

১৯৭১ সালে মার্কিন ট্রাম্পেট বাদক ও জ্যাজ সংগীতশিল্পী লুইস আর্মস্ট্রং মৃত্যুবরণ করেন। ১৯৭৬ সালে চীনের একজন সর্বাধিনায়ক, সেনাপতি, রাজনীতিবিদ, বিপ্লবী এবং চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম অগ্রদূত ঝু দে মৃত্যুবরণ করেন। ১৯৮৯ সালে হাঙ্গেরিয়ান কমিউনিস্ট নেতা জানোস কাদার মৃত্যুবরণ করেন।

২০০২ সালে ভারতীয় শিল্পপতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ধীরুভাই অম্বানী এবং মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক জন ফ্রাঙ্কেনহাইমার মৃত্যুবরণ করেন। ২০১৪ সালে খ্যাতকীর্তি লেখক, সমালোচক, গবেষক ও ছাত্রপ্রিয় অধ্যাপক শঙ্করীপ্রসাদ বসু মৃত্যুবরণ করেন।

২০১৭ সালে বাংলাদেশি কৃষক ও হরি ধানের উদ্ভাবক হরিপদ কাপালী মৃত্যুবরণ করেন। ২০১৮ সালে জাপানের নতুন ধর্মীয় সংগঠন ওম শিনরিকিও-এর প্রতিষ্ঠাতা শোকো আসাহরা মৃত্যুবরণ করেন। ২০২০ সালে বাংলাদেশি গায়ক এন্ড্রু কিশোর মৃত্যুবরণ করেন।

অন্যান্য

আজ বিশ্ব জুনোসিস দিবস হিসেবেও পালিত হয়।