গাজীপুর ও টাঙ্গাইলের কিছু এলাকায় মঙ্গলবার গ্যাস সরবরাহ ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কখন ও কোথায় গ্যাস সরবরাহ বন্ধ?
বিজ্ঞপ্তি অনুযায়ী, গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনে সংযোগ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
কোন এলাকায় গ্যাস থাকবে না?
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কোড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্র (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহকরা গ্যাস পাবেন না।
পার্শ্ববর্তী এলাকায় চাপ কম থাকতে পারে
তিতাস গ্যাস জানিয়েছে, পাইপলাইন সংযোগ কাজের কারণে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক অসুবিধার জন্য তারা ক্ষমা চেয়েছে।



