শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি ‘স্লিপ অব টাং’: স্পিকার
শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি ‘স্লিপ অব টাং’

নীলফামারী-৪ আসনের জামায়াতের এমপি আব্দুল মুনতাকিমের শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি। তার ওই বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হয়েছে।

বাজেট অধিবেশনে মুনতাকিমের বক্তব্য

১৪ জুন বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আব্দুল মুনতাকিম দাবি করেন, মুক্তিযুদ্ধে তার পরিবারের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। তিনি বলেন, ‘আমার বাবা, আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) সাত ভাই, চারজন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আমি জুলাই যোদ্ধা।’

অসত্য দাবি ও এক্সপাঞ্জের প্রক্রিয়া

এ বিষয়ে রোববার পয়েন্ট অব অর্ডারে কিশোরগঞ্জ-২ আসনের এমপি জালাল উদ্দীন বলেন, ১৪ জুন এমপি আবদুল মুনতাকিম বাজেট আলোচনা করতে গিয়ে নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন। এটা অসত্য। উনার পিতা জীবিত আছেন। উনার বক্তব্য সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এ অসত্য বিবৃতিটি সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার দাবি করছি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জবাবে স্পিকার বলেন, এটা পয়েন্ট অব অর্ডার হলো না। কিন্তু যে মাননীয় সংসদ-সদস্যের কথা বলেছেন, উনি আমার চেম্বারে এসে দেখা করেছেন। বলেছেন, ভুলক্রমে তা মুখ থেকে এটা বেরিয়ে গেছে। এটা স্লিপ অব টাং বা অনিচ্ছাকৃত একটি ভুল, কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মুন্সীগঞ্জের এমপির আরেক অভিযোগ

এদিকে পয়েন্ট অব অর্ডারে মুন্সীগঞ্জ-৩ আসনের মো. কামরুজ্জামান রতন বলেন, গত দুদিন আগে মুন্সীগঞ্জে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গিয়েছিলেন। সেখানে উনি বলেছিলেন, মুন্সীগঞ্জ বলতে ধর্মীয় অনুভূতিতে এটা অনেক মুন্সিয়ানা এবং পবিত্রতার ব্যাপার। উনি সব জায়গায় যে কথাটা বলেন, ওখানে বলেছিলেন এই জায়গার (মুন্সীগঞ্জ) মানুষও নাকি চাঁদাবাজি-দখলদারিত্বের মাধ্যমে... মুন্সীগঞ্জের সব মানুষকে কটাক্ষ করে আঘাত দিয়েছেন। বিরোধীদলীয় নেতা যখন সংসদে থাকবেন, আমি ওই এলাকার প্রতিনিধি হিসাবে, এ কথার সূত্র ধরে পরবর্তীতে আমি কথা বলব। যদিও উনি আমার নাম বলেননি। কিন্তু মুন্সীগঞ্জের মানুষের ঐতিহ্যের ওপর উনি যে কথা বলেছেন, এ কথার ভিত্তি কি, কোনো সত্যতা ও সততার ওপর এ কথা বলেছেন?