জাতীয় সংসদে তথ্যমন্ত্রী: গুজব প্রতিরোধ কমিটি সার্বক্ষণিক কাজ করছে
গুজব প্রতিরোধ কমিটি সার্বক্ষণিক কাজ করছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সংসদে জানিয়েছেন, সারাদেশে অনলাইন সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ তথ্য অধিদফতরের সদর দপ্তরে ২৪ ঘণ্টা সার্বক্ষণিক কাজ করছে। সোমবার ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সরকারি দলের সদস্য মো. আবদুল মান্নানের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

কমিটির কার্যক্রম ও পদক্ষেপ

তথ্যমন্ত্রী জানান, এই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে দ্রুততম সময়ে সরকারের পক্ষ থেকে সত্যতা নিশ্চিত করে ‘তথ্যবিবরণী’ এবং ‘প্রতিবাদলিপি’ সরকারি ও বেসরকারি সকল গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে পাঠাচ্ছে। এছাড়া, তথ্য অধিদফতরের আওতাধীন বিভাগীয় পর্যায়ের আঞ্চলিক তথ্য অফিসগুলো নিজ নিজ অঞ্চলের অনলাইন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ওপর নিবিড় নজরদারি করছে।

সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ

অপপ্রচার ও সাইবার হয়রানির বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে অধিদফতরের ফিচার শাখা থেকে নিয়মিত সচেতনতামূলক বিশেষ নিবন্ধ ও ফিচার তৈরি করে জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ