ইতিহাসের এই দিনে: ৩০ জুন ২০২৬
ইতিহাসের এই দিনে: ৩০ জুন ২০২৬

আজ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিন নিয়ে সাজানো এই বিশেষ আয়োজন। নিচে এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

ঘটনাবলি

৬৫৬ সালে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.) খেলাফত লাভ করেন। ১২৯৪ সালে সুইজারল্যান্ডের বার্ন থেকে ইহুদিদের বিতাড়ন করা হয়। ১৭৫৫ সালে ফিলিপাইনে ক্যাথলিক ধর্মাবলম্বী সব চায়নিজ রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়।

১৭৫৭ সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ৩০ হাজার সেনা নিয়ে ইংরেজ অধিকৃত কলকাতা দখল করেন। একই বছর তিনি স্ত্রী ও মেয়েসহ পালানোর পথে রাজমহলে ধরা পড়েন। ১৭৭২ সালে রংপুরে ফকির মজনু শাহ জেহাদ শুরু করেন। ১৮৫৫ সালে ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখযোগ্য অন্যান্য ঘটনা

১৮৯৪ সালে কোরিয়া চীন থেকে স্বাধীনতা পেয়ে জাপানের সহযোগিতা কামনা করে এবং একই বছর লন্ডন টাওয়ার ব্রিজ উদ্বোধন করা হয়। ১৯০৮ সালে রাশিয়ার সাইবেরিয়ার টাঙ্গুস্কায় প্রচণ্ড শক্তির বিস্ফোরণ ঘটে। ১৯১৬ সালে রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯২০ সালে আয়াতুল্লাহ মীর্যা মো. ত্বাক্বী শিরাজীর নেতৃত্বে ইরাকের জনগণ ব্রিটিশ দখলদারদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম শুরু করে। ১৯৩৪ সালে জার্মানিতে ফ্যাসিবাদী হিটলারের বিরোধিতা করায় প্রায় এক হাজার লোককে হত্যা করা হয়। ১৯৩৭ সালে বিশ্বে প্রথম আপৎকালীন টেলিফোন নম্বর ‘৯৯৯’ লন্ডনে চালু হয়।

বাংলাদেশ ও স্বাধীনতা সংগ্রাম

১৯৫৭ সালে আওয়ামী লীগের প্রাদেশিক প্রধান মাওলানা ভাসানী দলের সভাপতি হিসেবে পদত্যাগ করেন। ১৯৭১ সালে ‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিনিধি সিডনি শ্যানবার্গকে ঢাকা থেকে বহিষ্কার করা হয়। একই বছর মুক্তিযোদ্ধারা তিনটি দলে বিভক্ত হয়ে নীলমনিগঞ্জ, হালসা ও আলমডাঙ্গা রেল লাইন বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দিয়ে পাকসেনাদের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১৯৭৪ সালে বিশিষ্ট রাজনীতিক ভাষাসৈনিক জাতীয় লীগ প্রধান অলি আহাদ বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি হন। ২০০২ সালে বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজী জুট মিল বন্ধ করে দেয় বিএনপি জোট সরকার। ২০০৪ সালে গণপূর্ত অধিদফতর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করে। ২০০৮ সালে র‌্যাব সাইকি ভবনের মালিক পীরজাদা, মহাগুরু, জ্যোতিষ সম্রাট আর ভণ্ড বাবা ড. জীবন চৌধুরীকে গ্রেফতার করে।

আন্তর্জাতিক ঘটনা

১৯৬০ সালে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা জায়ার স্বাধীনতা ঘোষণা করে। ১৯৬৯ সালে নাইজেরীয় সরকার বায়াফ্রায় পাঠানো রেডক্রসের সব ধরণের সাহায্য বন্ধ করে দেয়। ১৯৭৯ সালে সুদানের জেনারেল ওমর আল বাশীর অভ্যন্তরীণ সংকটের সম্মুখীন সুদানের সাদেক আল মাহদীর সরকারকে ক্ষমতাচ্যুত করেন। ১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটে।

১৯৯৩ সালে ভারতে বাবরি মসজিদ ভাঙ্গার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে লাখো জনতা অযোধ্যা অভিমুখে প্রতীকী লংমার্চ শুরু করেন। ১৯৯৭ সালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে চীনের কাছে হংকং হস্তান্তর করা হয়।

জন্ম

এই দিনে জন্মগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন: ১৪৭০ সালে ফ্রান্সের রাজা অষ্টম চার্লস; ১৮০১ সালে ফরাসি অর্থনীতিবিদ ফ্রেডেরিক বাস্টিয়াট; ১৮১৭ সালে ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী জোসেফ ডালটন হুকার; ১৮৮৪ সালে ফরাসি লেখক জর্জ ডুহামেল; ১৮৯৩ সালে জার্মান কমিউনিস্ট রাজনীতিবিদ ওয়াল্টার উলব্রিচত; ১৯০৬ সালে মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক অ্যান্টনি মান; ১৯১১ সালে পোলীয়-মার্কিনী কবি চেসোয়াফ মিওশ; ১৯১৭ সালে মার্কিন অভিনেত্রী সুজান হেওয়ার্ড; ১৯২৬ সালে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন প্রাণরসায়নী পল বার্গ; ১৯৩৩ সালে সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা এম. জে. কে. স্মিথ; ১৯৩৯ সালে মেক্সিকোর কবি হোসে এমিলিও পাচেকো; ১৯৪১ সালে সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেট তারকা পিটার পোলক; ১৯৪৩ সালে বাংলাদেশি লেখক আহমদ ছফা; ১৯৫৪ সালে আর্মেনীয় রাজনীতিবিদ সেরযহ সারগসয়ান; ১৯৬৩ সালে সুইডিশ গিটারিস্ট য়ংওইয়ে মাল্মস্টেন; ১৯৬৪ সালে মার্কিন চলচ্চিত্র পরিচালক মার্ক ওয়াটার্স; ১৯৬৫ সালে ইংরেজ ফুটবলার গ্যারি প্যালিস্টার; ১৯৬৬ সালে মার্কিন পেশাদার বক্সার মাইক টাইসন; ১৯৬৯ সালে শ্রীলংকান সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ সনাথ জয়াসুরিয়া; ১৯৭৭ সালে প্যারাগুয়ের ফুটবলার জুস্টো ভিলার; ১৯৭৮ সালে রাজনীতিবিদ লুসিয়ানা লেওন লুসি; ১৯৮০ সালে নেদারল্যান্ডসের ক্রিকেটার রায়ান টেন ডেসকাট; ১৯৮৩ সালে ইংরেজ গায়ক শেরিল কোল; ১৯৮৫ সালে মার্কিন সাঁতারু ও ২৩টি অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী মাইকেল ফেলপস; ১৯৮৬ সালে কলম্বিয়ান ফুটবলার ফ্রেডয় গুয়ারিন।

মৃত্যু

এই দিনে মৃত্যুবরণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন: ৭১৩ সালে ইমাম জয়নুল আবেদিন; ১৬৬০ সালে ইংরেজ মন্ত্রী ও গণিতবিদ উইলিয়াম অউগট্রেড; ১৭১৭ সালে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান; ১৮৩৯ সালে তুর্কি সুলতান দ্বিতীয় মাহমুদ খাঁ; ১৯১৭ সালে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য দাদাভাই নওরোজি; ১৯১৯ সালে নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী জন উইলিয়াম স্ট্রাট; ১৯৩৪ সালে জার্মান জেনারেল ও ২৩তম চ্যান্সেলর কার্ট ভন সচলেইচের; ১৯৫৯ সালে বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ী; ১৯৬২ সালে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা নজরুল; ১৯৭১ সালে রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী ভ্লাডিস্লাভ ভোল্কোভ; ১৯৭৪ সালে মার্টিন লুথার কিংয়ের মা অ্যালবার্ট কিং; ২০০১ সালে মার্কিন গায়ক চ্যাট অ্যাটকিন্স; ২০০৩ সালে মার্কিন অভিনেতা বাডি হাকেট; ২০০৯ সালে জার্মান ড্যন্সার পিনা বাউসচ্; ২০১৪ সালে মার্কিন অভিনেতা পল মাযুরস্কয়।