১ টাকার দুর্নীতি প্রমাণিত হলে ইস্তফা দেব: হাসনাত আবদুল্লাহ
১ টাকার দুর্নীতি প্রমাণিত হলে ইস্তফা দেব: হাসনাত

সংসদে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনাকালে সরকার দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সব বাহিনীর মাধ্যমে তদন্ত করে নিজের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে তিনি জাতীয় সংসদ থেকে ইস্তফা দেবেন।

ডেপুটি স্পিকারের কাছে বক্তব্য

এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বাজেটের ওপর আলোচনা চলাকালে ২৭৪ বিধি অনুসারে ব্যক্তিগত কৈফিয়তের জন্য দাঁড়ান হাসনাত আবদুল্লাহ। পরে ডেপুটি স্পিকার তাকে ১ মিনিট সময় দিলে তিনি তার বক্তব্য রাখেন।

বক্তব্যের সারাংশ

হাসনাত আবদুল্লাহ বলেন, "আমি আমার বক্তব্যের কোথাও এই শব্দ উচ্চারণ করিনি বা এই বাক্য বলিনি যে, আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি বলেছি- আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন কোনো কারণে বঞ্চিত না করা হয়।" তিনি আরও বলেন, "আজকেও এই সংসদে আমরা দেখেছি জুলাই সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে কিছু কথা বলা হয়েছে যে, আমরা আগে রিকশায় চড়তাম এখন আমরা গাড়িতে চড়ি।"

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গোয়েন্দা সংস্থার প্রতি ইঙ্গিত

তিনি সরকারের কাছে অনুরোধ করে বলেন, "এই সংসদে আজকে সরকারে যারা আছে, আমি আপনাদের কাছে বিনিভাবে অনুরোধ করবো- এখন সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো আপনাদের নিয়ন্ত্রণে, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, মিলিটারি সবাই আপনাদের নিয়ন্ত্রণে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এলিগেশনের টোনে এলিগেশন না দিয়ে আপনারা তদন্ত করে ১ টাকার দুর্নীতি, ১ টাকার কোনো ধরনের অসৎ উপায়ের কোনো ধরনের প্রমাণ দিতে পারলে আমরা এই সংসদ থেকে ইস্তফা দেব।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ