হানজালার পাল্টা: রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখার দাবি
হানজালার পাল্টা: রাশেদ খাঁনকে মহিষের পাশে রাখার দাবি

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা ফেসবুকে পাল্টা পোস্টে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষের পাশে রাখার দাবি জানিয়েছেন। রোববার (২১ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। এর আগে শনিবার বিকালে রাশেদ খাঁন হানজালাকে চিড়িয়াখানায় রাখার দাবি জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন।

হানজালার ফেসবুক পোস্ট

হানজালা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘রাশেদ খাঁন আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকব বাঘের সাথে— বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না! আর রাশেদ খাঁনকে রেখে আসবো ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর (মহিষ) পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে! চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ— গরুটা (মহিষ) যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।’

রাশেদ খাঁনের পূর্ববর্তী পোস্ট

শনিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রাশেদ খাঁন হানজালার তীব্র সমালোচনা করে লেখেন, ‘এমপি হানজালারে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে! আজকে একজন বিএনপি নেতার সাথে তার যে আচরণ দেখলাম, সত্যিই লজ্জা লাগছে, এসব ম্যানারলেস লোকজন কীভাবে এমপি হলো?’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিতর্কের সূত্রপাত

এর আগে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সালিশ বৈঠকের একপর্যায়ে সংসদ সদস্য হানজালা উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে উচ্চৈঃস্বরে কথা বলছেন। তিনি বলেন, ‘কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?’ একপর্যায়ে টেবিল চাপড়ে তিনি বলেন, ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দিব।’ এই ভিডিওর পরিপ্রেক্ষিতেই রাশেদ খাঁন ও হানজালার মধ্যে ফেসবুক বিতর্কের সূত্রপাত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ