পোশাক বা নাম পরিবর্তনে মানসিকতার পরিবর্তন হয় না: সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
পোশাক বা নাম বদলালেই মানসিকতার পরিবর্তন হয় না: সংসদ সদস্য

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, পোশাক কিংবা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করলেই মানসিকতার পরিবর্তন আসে না। তিনি বলেন, প্রকৃত পরিবর্তনের জন্য প্রয়োজন দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন।

বাজেট আলোচনায় অংশ নিয়ে মন্তব্য

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম।

বাজেট আলোচনায় গিয়াস উদ্দিন কাদের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদের ভেতরে-বাইরে নানা সমালোচনা রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পোশাক বদলে বা নাম পরিবর্তন করে মানসিকতার পরিবর্তন আসে না। এটি একটি অপ্রিয় সত্য।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিডিআর থেকে বিজিবি নাম পরিবর্তনের প্রসঙ্গ

তিনি বাংলাদেশ রাইফেলস (বিডিআর) থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নাম পরিবর্তনের প্রসঙ্গ টেনে বলেন, বিডিআরের ঘটনায় যা ঘটেছিল, সেটিকে তিনি বিদ্রোহ নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখেন। তার ভাষায়, একটি ঐতিহ্যবাহী বাহিনীর নাম পরিবর্তন করলেই সেই ঘটনার ক্ষত মুছে যায় না।

সংসদ সদস্য বলেন, সীমান্ত সুরক্ষায় বাহিনীকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ দিয়ে বাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অর্থনীতি ও বাজেট প্রসঙ্গে মতামত

অর্থনীতি ও বাজেট প্রসঙ্গে তিনি বলেন, অর্থমন্ত্রী একটি আর্থিক নীতি (ফিসক্যাল পলিসি) উপস্থাপন করেছেন। তবে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার মতো বাস্তব চ্যালেঞ্জও সরকারকে বিবেচনায় নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ