মেসিকে বিশ্রাম দিয়ে জর্ডানের বিপক্ষে নামছে আর্জেন্টিনা
মেসিকে বিশ্রাম দিয়ে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা

টানা দুই জয়ে আগেই নকআউট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেইসঙ্গে ‘জে’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়েছে আলবিসেলেস্তেদের। নিয়মরক্ষকার জন্য গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের মোকাবিলা করবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

মেসিকে বিশ্রাম

শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে বিশ্রাম দিচ্ছে আর্জেন্টিনা। মেসির সামনে আরেকটি রেকর্ড ভাঙার সুযোগ। বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের রেকর্ড। টানা ছয় ম্যাচে গোল করে ইতোমধ্যে জাস্ট ফন্টেইন ও জাইরজিনহোর পাশে বসেছেন তিনি। দ্বিতীয়ার্ধে তাকে খেলানো হলে সেই রেকর্ড ভাঙার সুযোগ পাবেন তিনি।

সুপার কম্পিউটারের পূর্বাভাস

মেসি না খেললেও জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার জয় পেতে বেগ পেতে হবে না। এমনটা বলছে সুপার কম্পিউটার অপ্টা। আলবিসেলেস্তেদের জয়ের সম্ভাবনা ৭৮.১ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ১৩.২ শতাংশ। আর জর্ডানের প্রথম বিশ্বকাপ ম্যাচ জয়ের সম্ভাবনা মাত্র ৮.৭ শতাংশ। সুপার কম্পিউটার আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছে। কিন্তু মাঠের খেলায় শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার অপেক্ষা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ