বিয়ে-গায়েহলুদে অপচয় রোধে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ পুনরায় কার্যকরের আহ্বান বিএনপি এমপির
অপচয় রোধে অতিথি নিয়ন্ত্রণ আইন পুনরায় কার্যকরের আহ্বান বিএনপি এমপির

বাজেট আলোচনায় অপচয় রোধের দাবি

বিয়ে ও গায়েহলুদের অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক ও অপচয় রোধে অতীতে প্রচলিত ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ পুনরায় কার্যকর করার আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। সোমবার (২২ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রীর মিতব্যয়িতার উদাহরণ

বক্তব্যে শাহাদাত হোসেন সেলিম প্রধানমন্ত্রী তারেক রহমানের মিতব্যয়িতার প্রসঙ্গ তুলে বলেন, “আমরা সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে যখন তাঁর কাছে লন্ডনে যেতাম, তিনি একটি রং চা খাওয়াতেন। কখনো একটি চিপস তিন-চারজন ভাগ করে খেতাম। এখন দেখছি, তাঁর খাদ্য বাজেট মাত্র ১৫০ টাকা। এটা অবশ্যই গ্রহণযোগ্য, কারণ অপচয়কারী শয়তানের ভাই।”

সামাজিক অনুষ্ঠানে অপচয়ের সমালোচনা

বিয়ে ও গায়েহলুদের অনুষ্ঠানে অতিরিক্ত ব্যয় এবং কোরিওগ্রাফার দিয়ে নাচের আয়োজনের সমালোচনা করে তিনি বলেন, এসব আয়োজন ধর্মীয় অনুশাসনের সঙ্গে সাংঘর্ষিক। তার ভাষায়, “অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, সেটি কার্যকর করতে হবে। আমরা যদি ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। এক দিনে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত ১০ শতাংশ কমে আসবে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আওয়ামী লীগ সরকারের সমালোচনা

বক্তব্যে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির সমালোচনা করেন। তিনি বলেন, প্রকল্প প্রণয়নে ব্যয় নিয়ন্ত্রণ, অনিয়ম রোধ এবং সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করা গেলে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্ভব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ