বাংলাদেশের জনসংখ্যা আসলে কত—এই সরল প্রশ্নের উত্তর এখন আর সহজ নয়। সরকারি বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাম্প্রতিক তথ্য-উপাত্তে জনসংখ্যার হিসাবে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য পার্থক্য। কোথাও জনসংখ্যা ১৭ কোটির বেশি, কোথাও আবার ১৬ কোটির ঘরে। একই দেশের জনসংখ্যা নিয়ে এমন ভিন্ন ভিন্ন হিসাব শুধু বিভ্রান্তিই তৈরি করছে না, উন্নয়ন পরিকল্পনা, বাজেট প্রণয়ন, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্যনিরাপত্তা ও সামাজিক সুরক্ষাসহ নানা খাতে সঠিক পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রেও প্রশ্ন তৈরি করছে। ফলে নতুন করে আলোচনায় এসেছে, বাংলাদেশের প্রকৃত জনসংখ্যা আসলে কত?
নেশাগ্রস্ত পিতার আঘাতে মেয়ের মৃত্যু
মায়ের কথা অবাধ্য হওয়ায় রাগের মাথায় নেশাগ্রস্ত বাবা আলীম হোসেন আকাশ নিজ মেয়ে স্কুল ছাত্রী আরফানা হোসেন নির্জনার (১৭) মাথায় আঘাত করেন। এতে মেয়েটি অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর লাশ বস্তাবন্দি করে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে পালিয়ে যান বাবা। তিনি এখনও পলাতক রয়েছেন। আদালতে এ তথ্য জানানো হয়েছে।
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তবে শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ (২-১) এড়িয়েছে সফরকারীরা। তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যদি সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়; বরং এখনই দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত।
ঢাবির আট বিভাগকে তিনটিতে একীভূত করার ভাবনা কতটা যৌক্তিক?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আটটি বিভাগকে একীভূত করে তিনটি বিভাগে রূপ দেওয়ার আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে প্রস্তাবটি ঘিরে মতবিরোধও তৈরি হয়েছে। কেউ বলছেন, সমজাতীয় বিভাগগুলো একীভূত করা যেতে পারে। আবার অনেকের মতে, প্রয়োজনীয় গবেষণা ছাড়া এমন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চা ও একাডেমিক বৈচিত্র্যের জন্য ক্ষতিকর হতে পারে।
পূর্ণিমার পর কেন আর জন্ম নিলো না কোনো সুপারস্টার নায়িকা?
সালমান আচমকা চলে যাওয়ায় একটা বিশাল শূন্যতা তৈরি হয় ঢালিউডে। নির্মাতারা দিকশূন্য হয়ে পড়েন। দর্শকের নাড়ী বুঝতে তারা হিমশিম খেয়ে যান। মুম্বাই-কলকাতা থেকে আমদানি করা হয় নায়িকা। তারা স্বল্প পোশাক পরে দর্শকের বিনোদনতৃষ্ণা মেটাবেন। ভিনদেশি নায়িকারা খ্যামটা নেচে ট্রফি নিয়ে যাবেন আর ঢাকার নায়িকারা কি বসে-বসে কড়িকাঠ গুনবেন? তারাও নেমে যান পোশাক খাটো করার প্রতিযোগিতায়। এই অসুস্থ, দমবন্ধ, শ্বাসরূদ্ধকর সময়ে পূর্ণিমা আসেন দখিন হাওয়া হয়ে...



