ডিবি: টিটন হত্যাকাণ্ডের খুনিদের ছকের ভেতরে আনা সম্ভব হয়েছে
ডিবি: টিটন হত্যায় খুনিদের ছকের ভেতরে আনা সম্ভব

ডিবি: শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেছেন, শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের পর খুনিদের মোটরসাইকেলে রায়েরবাজার পর্যন্ত শনাক্ত করা গেছে। তিনি বলেন, 'সুতরাং আপনারা (সাংবাদিক) ধরে নিতে পারেন, আমরা মোটামুটি তাদের একটা ছকের ভেতর নিয়ে আসতে পেরেছি। আমরা একটি নির্দিষ্ট টার্গেট নিয়েই এগোচ্ছি।'

মঙ্গলবার (১২ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম আরও বলেন, এটি বর্তমানে তদন্তাধীন মামলা। তদন্তের স্বার্থে আসামিদের অবস্থান প্রকাশ করতে চাচ্ছি না। তবে আমরা চেষ্টা করছি। সবদিকই আমলে নিয়েছি। সবকিছু মাথায় রেখে কাজ করছি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টিটন হত্যায় জড়িতরা দেশ ছেড়েছে কি না

টিটন হত্যায় জড়িতরা দেশ ছেড়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা মামলাটি তদন্ত করছি। এই অবস্থায় বলা যাবে না আসামি দেশে নাকি বিদেশে।

টিটন হত্যাকাণ্ডের ঘটনা

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন (৪২) নিহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।

২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ২ নম্বরে ছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ