সংরক্ষিত নারী এমপিদের প্রশিক্ষণ দেবে জামায়াত
সংরক্ষিত নারী এমপিদের প্রশিক্ষণ দেবে জামায়াত

সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার আগে সংরক্ষিত নারী আসনের নিজ দলের সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এমপিদের প্রস্তুত করতে এক বা দুই দিনের একটি কর্মশালা আয়োজন করা হবে।

প্রশিক্ষণের বিষয়বস্তু

এই প্রশিক্ষণে সংসদের কার্যপ্রণালি, বিল উত্থাপন ও পাসের প্রক্রিয়া, বাজেট নিয়ে আলোচনা এবং সংসদে কার্যকর অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

নেতাদের বক্তব্য

বুধবার (২৯ এপ্রিল) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, নারী সদস্যদের শপথের পর প্রশিক্ষণ দেওয়া হবে। সবাই তো নতুন। আমাদের সদস্যদের চারজন শিক্ষক। সবাই যোগ্যতা সম্পন্ন, তবুও তাদেরকে কিছু বিষয়ে ট্রেনিং দেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, সংসদের যেসব নিয়ম-কানুন আছে, এসব বিষয়ে উনাদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন বিল উপস্থাপনের ক্ষেত্রে কীভাবে কথা বলবে, পয়েন্ট ধরে আলোচনা, কোন বিধিতে কী বলবে- এসব বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ওভারঅল সংসদীয় রীতি-নীতির অভিজ্ঞতা শেয়ার করা হবে।

জামায়াতের মহিলা বিভাগের প্রচার ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি নাজমুন নাহার নিলু বলেন, আগামী মাসে এই প্রশিক্ষণ দেওয়া হবে। যেহেতু এটা ইনডোরে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

নির্বাচনী প্রেক্ষাপট

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই ৪৯ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১-দলীয় জোটের ১২ জন সদস্য রয়েছেন। বিএনপির রয়েছে ৩৬ জন সদস্য ও স্বতন্ত্র রয়েছেন একজন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ