ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নয়, শান্তি চান শিক্ষার্থীরা: হুইপ
ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নয়, শান্তি চান শিক্ষার্থীরা

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলোতে আর কোনও গুপ্ত রাজনীতি দেখতে চায় না। সোমবার (২৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২২তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

গুপ্ত রাজনীতি নিয়ে উদ্বেগ

হুইপ বলেন, “ক্যাম্পাসগুলোতে আবারও আশনি সংকেত। এভাবে যদি গুপ্তভাবে মব ক্রিয়েট করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা শুরু হয়, তা সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য কখনোই সুখকর হবে না। ভালো কিছু বয়ে আনবে না। আমাদের ছাত্র-ছাত্রীরা অনেক সময় নষ্ট করে ফেলেছেন। তারা আর চায় না ক্যাম্পাস অশান্ত হোক। তারা চায়, ক্যাম্পাস শান্ত থাকুক। আর কোনও গুপ্ত রাজনীতি তারা দেখতে চায় না। তারা চায়, প্রকাশ্যে সব কিছু হবে, উন্মুক্তভাবে রাজনীতির চর্চা হবে।”

মেধাভিত্তিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান

রকিবুল ইসলাম বকুল আরও বলেন, “যদি রাজনীতির কোনও আলোচনা করতে হয়, সবার মতামতের ভিত্তিতেই একটি রূপরেখা তৈরি করা যেতে পারে। আর যদি সংসদ মনে করে ক্যাম্পাসে কী ধরনের রাজনীতি চলবে, তা নিয়েও সংসদে আলোচনা হতে পারে। আমরা চাই, ক্যাম্পাস শান্ত থাকুক। কোনোভাবেই রক্তের বিনিময়ে যে ক্যাম্পাস আমরা ফিরে পেয়েছি, সেটি আমরা আর নষ্ট করতে চাই না। আমরা চাই, মেধার ভিত্তিতে আগামী দিনের ছাত্রসমাজ গড়ে উঠুক, দেশের নেতৃত্ব গড়ে উঠুক।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ