সংসদে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বিল পাশ হয়েছে। দেড় ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌচলাচল স্বাভাবিক হয়েছে। সংরক্ষিত নারী আসন মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন মনিরা শারমিন, যার শুনানি সোমবার। জাপানে ভয়াবহ দাবানলে ৩ সহস্রাধিক মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসহাক সরকারকে ঢাকা মহানগরের আহ্বায়ক করলো এনসিপি। বিভিন্ন স্থানে বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। সংসদে জামায়াত এমপি বলেছেন, তাকে হত্যা করতে পেশাদার কিলার নেওয়া হয়েছিল। গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতকে নির্মূল করতে গিয়ে অনেকেই হারিয়ে গেছে। মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক।


