রাস্তার ইট খসে পড়লে কাঁদে আমার অন্তর, আপনাকেও কাঁদাতে হবে: ডেপুটি স্পিকার
রাস্তার ইট খসে পড়লে কাঁদে অন্তর: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাস্তার ইট খসে পড়লে আমার যেমন অন্তর কাঁদে, আপনার অন্তরকেও কাঁদাতে হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে নেত্রকোনার দুর্গাপুরে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সরকারের উন্নয়ন কর্মসূচির প্রশংসা

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকারের এ ধরনের কার্যক্রম অনগ্রসর জনগোষ্ঠীর স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পশুপালনের মাধ্যমে আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি হচ্ছে। উপকারভোগীদের মাঝে ছাগল প্যাকেজ বিতরণ প্রকল্পটি তাদের আত্মকর্মসংস্থানের পথ সুগম করবে।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস, দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিএনপির সাবেক সদস্য ইমাম হাসান আবুচান, অধ্যক্ষ শহীদুল্লাহ খান, শিক্ষাবিদ এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেছ গণি, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছাগল প্যাকেজের বিবরণ

আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় ছাগলের ৬৫টি প্যাকেজ বিতরণ করা হয়েছে। মোট বিতরণ করা হবে ১৯৫টি প্যাকেজ। প্যাকেজে রয়েছে দুটি ছাগল, দুই পাতা টি, চারটি সিমেন্টের খুঁটি ও ৫০ কেজির এক প্যাকেট খাদ্য। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে, যা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ