জুলাই গ্রাফিতি পুনরুদ্ধারের আহ্বান হাসনাত আব্দুল্লাহর
জুলাই গ্রাফিতি পুনরুদ্ধারের আহ্বান হাসনাত আব্দুল্লাহর

জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মোছা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ‘আজকের মধ্যেই’ চট্টগ্রামের প্রতিটি দেয়ালে নতুন করে জুলাইয়ের গ্রাফিতি করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ সোমবার (১৮ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে যা বলেছেন হাসনাত আব্দুল্লাহ

তিনি পোস্টে লেখেন, ‘আজকের মধ্যেই চট্টগ্রামে প্রতিটি দেয়ালে জুলাইয়ের গ্রাফিতি হোক।’ এই পোস্টের মাধ্যমে তিনি জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নগরবাসীকে উদ্বুদ্ধ করেন।

গ্রাফিতি মোছা নিয়ে উত্তেজনা

এর আগে গ্রাফিতি মোছা নিয়ে এনসিপি ও বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে রাতভর উত্তেজনার পর নগরের জিইসি মোড় থেকে দেওয়ান হাট পর্যন্ত জনসমাবেশ ও মিছিল-মিটিং ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (১৮ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

এই পরিস্থিতিতে হাসনাত আব্দুল্লাহর আহ্বান নতুন করে আলোচনা তৈরি করেছে। জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে চট্টগ্রামের দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকার ডাক দিয়েছেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ