প্রবাদে বলা হয়, ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৩১৭ সালে পঞ্চম ফিলিপস ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন। ১৫২২ সালে অ্যাড্রিয়ান এফ বোয়েনস পোপ নির্বাচিত হন। ১৭৫৭ সালে রবার্ট ক্লাইভ হুগলি দখল করেন। ১৭৬০ সালে বারারি ঘাটের যুদ্ধে আফগানরা মারাঠিদের পরাজিত করে। ১৭৭৬ সালে বিপ্লবী লেখক টমাস পেইনের ‘কমনসেন্স’ প্রকাশিত হয়।
১৭৯২ সালে তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্য এবং রাশিয়ার মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ১৭৯৯ সালে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের জন্য তহবিল গঠনের লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট আয়কর ব্যবস্থা চালু করেন। ১৮১১ সালে প্রথম মহিলা গলফ টুর্নামেন্ট শুরু হয়। ১৮১৬ সালে স্যার হামফ্রে ডেভির নিরাপত্তা বাতি সর্বপ্রথম কয়লার খনিতে ব্যবহৃত হয়।
১৯১৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের স্থপতি মোহন দিবেস করম চাঁদ গান্ধীর স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং ব্রিটিশ সৈন্যবাহিনী গালিবুলি যুদ্ধে যোগ দেয়। ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধে ফিলিস্তিনের পাশে মিসর সীমান্তের কাছে রাফায় যুদ্ধ হয় এবং যুদ্ধে রাশিয়ার যোগ দেওয়ার প্রতিবাদ জানিয়ে রাশিয়ার বিভিন্ন শহরে ধর্মঘট পালন করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পরবর্তী ঘটনাবলি
১৯৪২ সালে জাপানের সৈন্যবাহিনী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালাপুর দখল করে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন বাহিনী ফিলিপাইনের লুজন আক্রমণ করে। ১৯৫১ সালে নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ১৯৫৪ সালে সুদানে নিজস্ব সরকারব্যবস্থা প্রবর্তিত হয়। ১৯৬০ সালে মিসরের নীল নদের উপর বিশ্ব বিখ্যাত আসোয়ান বাঁধের নির্মাণ কাজ শুরু করা হয়।
১৯৬৪ সালে পানামায় মার্কিন পতাকা উড্ডয়নের জের হিসেবে পানামা খাল এলাকায় মার্কিন সৈন্য আর স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ২১ জন পানাম্যানিয়ন নিহত এবং ৪ জন মার্কিন সৈন্য প্রাণ হারায়। ১৯৬৮ সালে মার্কিন মহাশূণ্যযান সার্ভেয়ার চাঁদে অবতরণ করে এবং সৌদি আরব, কুয়েত ও লিবিয়ার যৌথ উদ্যোগে আরব তেল দাতা দেশের সংস্থা ওপেক প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার সদর দপ্তর কুয়েতে অবস্থিত।
সমসাময়িক ঘটনাবলি
১৯৮২ সালে মিশর ও ইসরাইল সিনাই থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহারে সম্মত হয়। ১৯৮৩ সালে পানামার কংডাডোলা দ্বীপে কলাম্বিয়া, ভেলারিয়া, মেক্সিকো ও পানামার পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠক হয়, যেখানে মধ্য আমেরিকার বিরোধের সম্পত্তি নিয়ে আলোচনা হয়। ১৯৮৯ সালে ব্রিটেনের মিল্যাণ বিমান কোম্পানির বোইং ৭৩৭ যাত্রীবাহী বিমান আকাশে উড্ডয়নের ১৭ মিনিটের পর মাটিতে ভূপাতিত হয়। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে অনুষ্ঠিত জেনেভা বৈঠক ব্যর্থ হয়।
১৯৯২ সালে বাংলাদেশের জাতীয় সংসদে বিভক্তি ভোটে সরকারি দলের পরাজয় ঘটে। ১৯৯৫ সালে ইরাক ও রাশিয়ার মধ্যে ‘পারমানবিক চুল্লি’ কেন্দ্র নির্মাণের চুক্তি হয়। ১৯৯৭ সালে শ্রীলঙ্কায় সরকার নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে তামিল গেরিলারা ১৪২ সৈন্যকে হত্যা করে। ২০০৫ সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রধান পদে নির্বাচনে রুহি ফতোয়া জয়ী হন।
জন্ম
১৫৫৪ সালে পোপ পঞ্চদশ গ্রেগরি জন্মগ্রহণ করেন। ১৮১১ সালে ইংরেজ সাংবাদিক ও লেখক গিলবার্ট অ্যাবট এ বেকেট জন্মগ্রহণ করেন। ১৮৮৪ সালে সাহিত্যিক ও আইনজীবী সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ১৮৯০ সালে খ্যাতনামা চেক লেখক ও নাট্যকার ক্যারেল কাপেক জন্মগ্রহণ করেন। ১৯১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন জন্মগ্রহণ করেন। ১৯২২ সালে নোবেল বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী ও অধ্যাপক হর গোবিন্দ খোরানা জন্মগ্রহণ করেন। ১৯২৬ সালে ব্রিটিশ টেলিভিশনের প্রযোজক ও পরিচালক সিডনি লততেরব্য জন্মগ্রহণ করেন। ১৯৩৩ সালে জাম্বিয়ার বংশোদ্ভূত ইংরেজ সাংবাদিক ও লেখক উইলবার এডিসন স্মিথ জন্মগ্রহণ করেন। ১৯৪৪ সালে ইংরেজ গিটার, গীতিকার ও প্রযোজক জিমি পেজ জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে নোবেল পুরস্কার বিজয়ী গুয়াতেমালার সমাজ কর্মী রিগবারটা মেঞ্চু জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে ভারতীয় অভিনেত্রী, পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খান জন্মগ্রহণ করেন।
মৃত্যু
১২৮৩ সালে চীনের প্রধানমন্ত্রী ওয়েন তিয়ানজিয়ান মৃত্যুবরণ করেন। ১৩২৪ সালে ইতালিয়ান বণিক ও এক্সপ্লোরার মার্কো পোলো মৃত্যুবরণ করেন। ১৬৯৩ সালে কলকাতা নগরীর পত্তনকারী জব চার্নক মৃত্যুবরণ করেন। ১৭৫৭ সালে ফরাসি লেখক, কবি ও নাট্যকার বার্নার্ড লে বভিয়ের ডি ফন্টেনেলে মৃত্যুবরণ করেন। ১৭৯৯ সালে ইতালীয় গণিতবিদ ও দার্শনিক মারিয়া গায়েটানা আগ্নেসি মৃত্যুবরণ করেন। ১৮৪৩ সালে ইংরেজ প্রকৌশলী উইলিয়াম হেদলেয় মৃত্যুবরণ করেন। ১৯১১ সালে আমেরিকান সুরকার এডুইন আর্থার জোনস মৃত্যুবরণ করেন। ১৯২৩ সালে প্রথম ভারতীয় সিভিলিয়ান ও সাহিত্যিক সত্যেন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন। ১৯৪৪ সালে মৃৎশিল্পী গোপেশ্বর পাল পরলোকগমন করেন। ১৯৪৫ সালে ইংরেজ দার্শনিক ও ঐতিহাসিক রবিন জর্জ কলিংউড মৃত্যুবরণ করেন। ১৯৬০ সালে ইংরেজ লেখক এলসি জে. অক্সএনহাম মৃত্যুবরণ করেন। ১৯৬১ সালে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ এমিলি গ্রিন বল্চ মৃত্যুবরণ করেন। ১৯৭২ সালে বীণকার ওস্তাদ দবির খাঁ ইন্তেকাল করেন। ১৯৭৩ সালে ফরাসি রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি তৃতীয় নেপোলিয়ন মৃত্যুবরণ করেন। ১৯৮৪ সালে ভারতবিদ্যা বিশেষজ্ঞ জন ব্রাফে মৃত্যুবরণ করেন। ১৯৯৪ সালে কমিউনিস্ট নেতা দেবেন শিকদার পরলোকগমন করেন। ১৯৯৮ সালে নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ কেনিচি ফুকুই মৃত্যুবরণ করেন। ২০১৩ সালে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ ও অধ্যাপক জেমস ম্যাকগিল বিউকানান মৃত্যুবরণ করেন। ২০১৪ সালে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক ডেল টমাস মর্টেনসেন মৃত্যুবরণ করেন।



