সাভারে বিস্ফোরণে পুলিশের ব্যর্থতা, রাজনৈতিক উদ্দেশ্য সন্দেহ: নাহিদ ইসলাম
সাভারে বিস্ফোরণে পুলিশের ব্যর্থতা, রাজনৈতিক উদ্দেশ্য সন্দেহ

সাভারে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির পদযাত্রার সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (৬ জুলাই) রাত ১১টার দিকে সাভার মডেল থানা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পুলিশের ব্যর্থতা ও রাজনৈতিক উদ্দেশ্য

নাহিদ ইসলাম বলেন, 'এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটা মানেই পুলিশের ব্যর্থতা, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। আমরা মনে করছি, আইনশৃঙ্খলাজনিত থেকে এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে।' তিনি আরও বলেন, 'পুলিশকে যদি দলীয়করণ করা হয়, পুলিশ এই ধরনের ঘটনায় আমাদের রক্ষা করতে পারবে না। কারণ পুলিশ রাজনৈতিক নির্দেশে তখন কাজটা করবে।'

গ্রেপ্তারের মাধ্যমেই প্রমাণ

নাহিদ ইসলাম বলেন, 'পুলিশ যদি ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারে, তবে বুঝবো পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। পুলিশ আমাদের বলছে, তাদের ইচ্ছা ছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে।' তিনি আরও বলেন, 'পুলিশ গ্রেফতার করতে পারছে কিনা, এটার ওপরই পরিষ্কার হয়ে যাবে পুলিশ বাংলাদেশে আসলে কতটা সুরক্ষা দিতে পারে। আমরা দেখেছি পুলিশ উপস্থিত ছিল। কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার পরে পুলিশের আমরা কোনও সক্রিয়তা দেখিনি। বোমা হামলার পরে কিছু পুলিশ এসেছিল, আমাদের রক্ষা করার চেষ্টা করেছে। কিছু পুলিশ চলে গেছে। তারা বলছে, চেষ্টা আছে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহতের সংখ্যা ও কর্মসূচি অব্যাহত

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, 'আমাদের এখন পর্যন্ত তিন জন আহতের খবর পেয়েছি। আমরা হাসপাতালে যাবো তাদের দেখতে। আমাদের জুলাই পদযাত্রা চলমান থাকবে। যা কিছু হোক, চলমান থাকবে।' ঘটনাস্থলে তার সঙ্গে ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদসহ দলের নেতাকর্মীরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ