ডিবি পুলিশের হাতে আটক ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন
এক-এগারোর সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


